তারকেশ্বরে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দিনভর লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর: রবিবার ছিল হুগলি জেলার তারকেশ্বরের পিয়াসাড়া স্টেশন পট্টি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসে। বিধায়ক(MLA) রমেন্দ্র সিংহ রায় দাবি করেছেন, বিদ্রোহীরা দলের কেউ নন। কিন্তু ভোটের সময় তৃণমূল দলের দুই পক্ষকে সামনাসামনি বাদানুবাদ থেকে লড়াইতে জড়িয়ে পড়তে দেখা যায়। সমবায় নির্বাচন পর্ব শান্তিপূর্ণভাবে করতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে হিমশিম খেতে হয় পুলিশকে।

কটুক্তি থেকে হাতাহাতি রুখতে ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশে জারি করা হয় রবিবার সকাল থেকে ১৬৩ ধারা। স্থানীয় তৃণমূল নেতা মুন্সি বদরুজ্জা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দল আমরা করি। তৃণমূল দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে। নির্বাচনে আমাদের একজন ভোটার এবং এজেন্ট বাইরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাইরে থেকে এসে কিছু লোক তাকে গালমন্দ করে। তারপরেই উত্তেজনা ছড়ায়। অপর পক্ষের রবিন বাগ জানান, সেও তৃনমূল। তাঁর দাবি, তৃণমূলের দুটি গোষ্ঠী ।ওরা বিধায়কের লোকজন। এলাকায় নোংরামি করছিল। আমরা তার প্রতিবাদ করেছি। তাই গোলমাল বেঁধেছে।

দিনে দুপুরে সমবায় ভোট নিয়ে শাসক দলের দুই পক্ষের লড়াইয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক-শিবির। বিধায়ক অবশ্য দাবি করেছেন, যারা এই গোলমাল পাকিয়েছে তারা এর আগেও দল বিরোধী কাজ করেছে। পঞ্চায়েতে ২০১৯ সাল থেকে ২০২১ সালে আড়াই হাজার ভোটে হেরেছে তৃণমূল দল। ওদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলেছে ।এরপর কি ব্যবস্থা নেওয়া হয় সেটা ভাববে দল ।SIR এর কাজ চলছে। ৩০০ ভোটার সমবায় নির্বাচনে ভোট দিতে যেতে পারেন নি। ভোটে যে পক্ষই জিতুক সবুজ আবির উড়বে। তারপরেও নির্বাচনের লড়াইয়ে তৃণমূল বনাম তৃণমূলের হাতাহাতি। রবিবার দিনভর ভোট উত্তেজনার পারদ চরমে রইল হুগলির তারকেশ্বরে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের