‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি,প্রফুল্লনগর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা প্রসঙ্গে তৃণমূলকেই নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার চণ্ডীতলা থানায় রবিবার সকালে ডেপুটেশন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তৃণমূলের সমর্থকরাই এই ধরনের হামলা চালাচ্ছে। সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।”

তিনি কটাক্ষ করে বলেন, “তৃণমূলই তৃণমূলের উপর আক্রমণ করছে। এগুলি ২৫-৭৫ ভাগের গণ্ডগোল। কেউ কেউ হঠাৎ করে নিজেকে বিজেপির পরিচয় দিচ্ছে। মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পর এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে।” এদিন তিনি অভিযোগ করেন, “বহু তৃণমূলের লোক যাঁরা বালি খাদান, পাথর খাদান-সহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ঘটনা বিজেপি কোনওভাবেই বরদাস্ত করবে না। দলের কোনও বিধায়ক বা সাংসদ যদি এই ধরনের কর্মকাণ্ডে মদত দেন, তবে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি প্রধানমন্ত্রী-র বার্তার উল্লেখ করে তিনি বলেন, “বাংলায় বিভাজনের রাজনীতি বা দখলদারি রাজনীতি চলতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করার লক্ষ্যেই বিজেপি কাজ করছে।” পুলিশের ভূমিকা নিয়েও তাঁর দাবি, “তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ক্ষেত্রে সব জায়গায় গিয়ে পুলিশ রক্ষা করতে পারবে না। পুলিশের উপর সমস্ত দায় চাপিয়ে দেওয়াও উচিত নয়।”

শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে জনরোষের মুখে পড়েন আরও এক সাংসদ। চণ্ডীতলা থানায় রবিবার সকালে ডেপুটেশন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁকে থানার সামনে আসতে দেখেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয় কালো পতাকা ও ঝাঁটাও দেখানো হয় বলে অভিযোগ। অভিষেকের ওপরে হামলা নিয়ে কটাক্ষ করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। তিনি খোঁচা দিয়ে বলেছেন, অ্যাসিড হলেই যদি হাসপাতালে ভর্তি করতে হয়, তা হলে তো হাসপাতালে এক লক্ষ করে বেড রাখতে হবে। 

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে