সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

এবার সরকারি নথি বিকৃতি করার অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় কাটমানি, সরকারি প্রকল্পে দুর্নীতি, বেআইনিভাবে জমি দখলের অভিযোগে একাধিক তৃণমূল নেতা-কর্মীরা গ্রেফতার হয়েছেন। জেলায় জেলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠরাও। এবার সরকারি নথি বিকৃতি করার অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। গ্রেফতার হলেন তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দোপাধ্যায় এবং পুঞ্চা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস।

জানা গিয়েছে, শনিবার (১১ জুলাই) গভীর রাতে লাখরা গ্রাম থেকে কাকা-ভাইপোকে গ্রেফতার করেছে পুঞ্চা থানার পুলিশ। অন্যদিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে পাঁড়ুই গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত ৭ জুলাই রাত সাড়ে ন’টা নাগাদ, সুজয় বন্দোপাধ্যায়ের নির্দেশে তাঁর ভাইপো কৃপাসিন্ধু ও চরণপাহাড়ি দাস পুঞ্চা ব্লক অফিসে ঢুকে অন্নপূর্ণা ভান্ডার-সহ একাধিক সরকারি প্রকল্পের নথি বিকৃত করার চেষ্টা করেছে। অবশ্য সেই সময়েই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা এবং পুঞ্চা বিডিও অফিসে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ব্লক অফিসে অনাধিকার প্রবেশ করেছেন সুজয়ের সাগরেদরা। অভিযোগের ভিত্তিতে কৃপাসিন্ধু ও চরণপাহাড়ি দাসকে গ্রেফতার করা হয়।

অবশ্য পরের দিন পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাঁদের জামিন মঞ্জুর করা হয়। এরপর একই দিনে বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল গভীর রাতে লাখরা গ্রামে তাঁদের নিজ বাসভবন থেকে তৃণমূলের তাবড় নেতা সুজয় বন্দোপাধ্যায়-সহ তাঁর ভাইপো এবং একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, এর আগে কয়লা পাচার কাণ্ডে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন সুজয়। তিনি ২০২৬ বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থীও ছিলেন।

ভোজন রসিকদের জন্যে সুখবর! মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই