নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

নাবালিকা রহস্যমৃত্যুর তথ্য লোপাটে সাহায্য, অভিযুক্তদের আড়াল করা এবং প্রভাব খাটিয়ে মৃতার পরিবারকে থানায় অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়া বিষ্ণুপুরের তৃণমূল নেত্রী পূরবী দত্ত মল্লিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় দুর্নীতি, তোলাবাজি, জমি দুর্নীতি, কাটমানি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার নাবালিকা রহস্যমৃত্যুর তথ্য লোপাটে সাহায্য, অভিযুক্তদের আড়াল করা এবং প্রভাব খাটিয়ে মৃতার পরিবারকে থানায় অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়া বিষ্ণুপুরের তৃণমূল নেত্রী পূরবী দত্ত মল্লিক। তিনি বিষ্ণুপুরের প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্তের স্ত্রী এবং পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রের খবর, গত ৩০ মার্চ পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্যমৃত্যু হয়। সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে পাত্রসায়ের এক বাসিন্দা ও তাঁর মায়ের বিরুদ্ধে। জানা যায়, মৃতার পরিবারে এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে চেয়েছিলেন, কিন্তু পূরবী দত্ত তাঁদের বাঁধা দেন। অভিযুক্তদের আড়াল করেন। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত না করেই মৃতার দাহ করা হয়। নাবালিকার রহস্য মৃত্যুতে তথ্য লোপাটের জন্যই তড়িঘড়ি তাঁর দেহ দাহ করা হয়। অভিযোগ, পুরো ঘটনাটা ঘটেছে পূরবীর মদতে। তবে পালাবদলের পর গত ১১ জুলাই মৃতার পরিবার থানায় গিয়ে মূল অভিযুক্ত মা-ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁদের।

মা-ছেলেকে জেরার পর পূরবীর মুখোশ খুলে যায়। তাঁর এই ঘটনায় যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। তাই তদন্তের স্বার্থে পূরবীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃত মা-ছেলেকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। রবিবার রাতে পূরবীকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটে সাহায্য থেকে মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়া-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতের অবশ্য দাবি, পুরোটাই রাজনৈতিক চক্র। তিনি এমন কিছু করেননি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান