রাজনীতির পাশাপাশি এবার সিনেমায় নামতে চলেছেন কোচবিহারের তৃণমূল নেতা

রাজনীতির (Politics) ময়দানে দাপট দেখানো তৃণমূল নেতাকে (TMC Leader) এবার দেখা যাবে সিনেমার (Cinema Screen) পর্দায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার জগত থেকে রাজনীতির (Politics) ময়দানে আসতে দেখা যায় হামেশাই। টলিউড, বলিউড থেকে তারকারা রাজনীতিতে যোগ দিয়ে মাঠ কাঁপাচ্ছেন এ দৃশ্য এ দেশে প্রায়শই দেখা যায়। এবার এর উল্টোটা হতে চলেছে। রাজনীতির ময়দানে দাপট দেখানো তৃণমূল নেতাকে (TMC Leader) এবার দেখা যাবে সিনেমার পর্দায়। কোচবিহার জেলার শাসকদলের নেতা রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) অভিনয় করছেন চুটিয়ে। দরিদ্র পিতার ভূমিকায় একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ‘শূন্য হৃদয়’ নামক একটি ছবিতে অভিনয় করছেন। ওই ছায়াছবিতে একজন দরিদ্র পিতার ভূমিকায় অভিনয় করছেন তৃণমূল নেতা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শুটিংয়ের কাজ। প্রথম দিন শুটিং হল কোচবিহার শহরের রেল গেটে এলাকার একটি বাড়িতে। সেখানেই শুটিং করলেন রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ ঘোষের ছেলের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা যুবরাজ খান।

অন্যদিকে এলাকায় শুটিং শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান সাধারণ মানুষ। ছবির শুটিং দেখতে তাঁরা জড়ো হন কোচবিহার শহরের রেল গেটে এলাকায়। শুটিংয়ে অভিনয় উপভোগ করছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে বলছেন সংলাপ। নতুন কাজ নিয়ে কেমন লাগছে তৃণমূল নেতার? এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, ‘অভিনয় করে খুব ভাল লেগেছে, এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। পরিচালকও আমার অভিনয়ে খুশি হয়েছেন। ভবিষ্যতে যদি সুযোগ পাই তাহলেও অভিনয় করতে পারি।’ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নানান কাজে ব্যস্ত থাকেন সারাদিন। তার ফাঁকে শুটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন। স্ক্রিপ্ট মুখস্থ করে শুটিং ফ্লোরে সময়মত হাজির হচ্ছেন। তাঁর দাবি, নিজে অভিনয় করে স্থানীয় সিনেমা পরিচালক ও শিল্পীদের উৎসাহ দিতে চাইছেন।

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি