তৃণমূল নেতার নামে মাওবাদী পোস্টার, গণ আদালতের হুঁশিয়ারি ঘিরে হুলুস্থুল কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: জঙ্গলমহল এলাকায় ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাদা কাগজে লাল কালিতে লেখা ওই পোস্টার ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার ঠিক আগে এই ঘটনার সময়টাই প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে বান্দোয়ান থানার কুমডা অঞ্চলে একাধিক জায়গায় এই পোস্টার সাঁটানো হয়। এর মধ্যে একটি পোস্টার পাওয়া যায় তৃণমূল কংগ্রেস-এর স্থানীয় কার্যালয়ে এবং অন্যটি যজপুর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে। সকালে স্থানীয় বাসিন্দারা পোস্টারগুলি নজরে আসতেই দ্রুত থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্টার খুলে নিয়ে যায় এবং তদন্ত শুরু করে।

আরও পড়ুন: খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ, তোপের মুখে পালাল কসাই

পোস্টারগুলিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ভবতোষ দাসসহ মোট আটজন স্থানীয় নেতার নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে ‘গণ-আদালতে বিচার’-এর হুমকি দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত প্রকল্পে দর্নীতি, চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা কোন উদ্দেশ্যে এই ধরনের পোস্টার লাগিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেও সাধারণতন্ত্র দিবসে বাঁকড়া জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। তখন তালডাংরা ও ওন্দা থানা এলাকায় গাছের গুঁড়ি ও বাসস্টপেজের দেওয়ালে সেগুলি সাঁটানো ছিল। সেই পোস্টারগুলিতে নিহত মাওবাদী নেতা হিডমাকে শ্রদ্ধা জানানো হয়। পরপর এই ধরনের ঘটনার জেরে জঙ্গলমহলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে