প্রচারে নেমে রঙের উৎসবে মাতলেন লাভলি- সায়নী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রাক হোলি উৎসব। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছে রঙের উৎসবে। তবে সেই তালিকায় বাদ যাচ্ছে না আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থীরা। রবিবার আবির মাখিয়ে নির্বাচনী প্রচার সারলেন  টলি পাড়ার দুই অভিনেত্রী  লাভলি মৈত্র এবং সায়নী  ঘোষ। একজন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং অন্যজন হলেন যাদবপুরের প্রার্থী ।

রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে একে অপরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন লাভলি এবং সায়নী। দু’জনে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানা এলাকা ঘোরেন  তারা। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অনেক জায়গাতেই আবার তাঁদের দেখে  ভিড় জমান উৎসুক জনতারা। কেই আবার তাদের সঙ্গে  সেলফি তোলেন।

উল্লেখ্য,  একদিন আগে শিবলিঙ্গে দুধ ঢেলে পুজো দিতে দেখা গিয়েছে সায়নীকে। আর তা নিয়ে শুরু হয় নানান বিতর্ক।  এদিন প্রচারে বেরিয়ে শিবের পুজো নিয়ে বিজেপির কটাক্ষের জবাবও দিলেন সায়নী। তাঁর দাবি, কটাক্ষ করা ছাড়া তো বিজেপির আর কিছুই করার নেই। কারণ তাদের সঙ্গে নেই বাংলার মানুষের সমর্থন। অন্য দিকে, রবিবার শিব মন্দিরে পুজো দিয়ে সোনারপুর বাজার এলাকায় প্রচার করে দিলেন  যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।    

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য