টিকিট না পেয়ে বেসুরো চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ মঙ্গলবারই (১৭ মার্চ) ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর আগে বিধানসভা ভোটে জয়ী দলের ৭৪ বিধায়ককে ‘পারফরম্যান্সের নিরিখে’ ছেঁটে ফেলেছেন তিনি। সেই তালিকায় রয়েছেন চুঁচুড়ার বিধায়ক তপন (অসিত) মজুমদারও। ফের দলীয় টিকিট না পেতেই খানিকটা বেসুরো গাইতে শুরু করেছেন বিতর্কিত বিধায়ক। এক রাশ অভিমান ভরা কণ্ঠে রাজনীতি থেকে বিশ্রাম নেওয়ার কথা বলেছেন। আবার অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি।

২০১১ সালে বাংলায় রাজনৈতিক পালাবদলের সময়েই তৃণমূলের টিকিটে বাম দুর্গ চুঁচুড়া থেকে জয়ী হয়েছিলেন আসিত মজুমদার। তার পর ২০১৬ এবং ২০২১ সালে জয়ী হয়ে বিধায়ক হিসাবে হ্যাটট্রিক করেছিলেন। তবে গত কয়েক বছর ধরে একের পর এক বিতর্কে জড়িয়েছিলেন। এমনকি হুগলি থেকে জয়ী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একাধিক ইস্যুতে বাকযুদ্ধে জড়িয়ে দলকে বিড়ম্বনায় ফেলেছিলেন। যা ভাল চোখে দেখেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বার বার সতর্ক করেও লাভ হয়নি। তাই এবার আর প্রার্থী করেননি। তাঁর পরিবর্তে দলের তরুণ-তুর্কি নেতা তথা আইটি সেলের ভারপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে।

দলের টিকিট না পাওয়ার পরেই অভিমান উগরে দিয়েছেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক। খানিকটা উষ্মাপ্রকাশ করে বলেছেন, ‘আমার নিশ্চয়ই খামতি আছে, না হলে আমাকে টিকিট দেবে না কেন? এতে আমার কোনও কষ্ট নেই। এখন বই পড়ব, ঘুরব। আমার আইনের ডিগ্রি আছে। বার কাউন্সিলের সার্টিফিকেট আছে। আদালতে নেমে যাব। রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।’ দলীয় প্রার্থী দেবাংশুর হয়ে ভোটপ্রচারে নামবেন কিনা জানতে চাওয়া হলে রাখঢাক না রেখে বলেছেন, ‘তৃণমূল যদি করি, তা হলে নিশ্চয়ই তৃণমূলের হয়ে প্রচারও করব।’

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার