‘উন্নয়নের পাঁচালি’ শোনাতে গিয়ে শুনলেন চোর স্লোগান, বিক্ষোভের জেরে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই হবে বিধানসভা নির্বাচন। তার আগেই বিগত ১৫ বছরের উন্নয়নের তালিকা নিয়ে পাঁচালি তৈরি করে তা পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি নিয়ে তৃণমূলের মন্ত্রী- সাংসদরা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট হাজির হয়েছিলেন নিজের বিধানসভা এলাকাতে। সেখানে গিয়ে তাঁকে শুনতে হল ‘চোর-চোর’ স্লোগান। তাই মুখ্যমন্ত্রী গড়ে দেওয়া ‘উন্নয়নের পাঁচালি’ শোনানোর বদলে বিক্ষোভের মুখে পরে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন তৃণমূল বিধায়ক। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। জানা গিয়েছে, শনিবার সকালে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি নিয়ে হাজির হয়েছিলেন নারায়ণগড় ব্লকের ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের কসবা কমিউনিটি হলে। সেখানেই বিধায়ককে ঘিরে একদল যুবক ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে দেখা যায় তৃণমূলের পতাকাও। বিধায়ককে ঘিরে উগড়ে দেন ক্ষোভ। ওই এলাকার তৃণমূলের অঞ্চল যুব সভাপতি শেখ বাপি বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে শুরু করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘‘এই কসবা এলাকা থেকে তৃণমূল লিড পায় ভোটে। কিন্তু প্রকাশ্যেই বিধায়ক বলেছেন, এই এলাকা গোয়ালঘর। ভোটাররা গরু! আজ কী মনে হল সেই গরু আর গোয়ালঘর দেখতে এলেন?’’

আরও পড়ুন: রাজ্যের পরবর্তী ডিজি হওয়ার দৌড়ে ৮ পুলিশ কর্তা, দেখে নিন তালিকা

বিক্ষোভকারীদের দাবি, ২০২১ সালে বিধায়ক হওয়ার পর থেকে সূর্যকান্ত ওই এলাকাতে পা দেননি। খোঁজ নেননি,এমনকি এলাকার কোনও কর্মসুচীতেও তিনি অংশ নেননি। এর পরেই তাঁরা ক্ষোভ উগড়ে বলেন ভোট এসেছে বলে তিনি এখন আসছেন। এলাকার তৃণমূলের যুব নেতারা বিধায়ককে নিশানা করে বলেন, ‘‘আমরা সকলে জমায়েত হয়ে বিধায়ককে প্রশ্ন করি, গরু এবং গোয়ালঘর দেখতে কেন এই গ্রামে এলেন? এখন আমাদের প্রয়োজন হচ্ছে কেন?” তাঁরা শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, “দলের কাছে অনুরোধ করব, ২০২৬ সালের নির্বাচনে এই বিধায়ককে যেন আর টিকিট দেওয়া না-হয়। আর উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সব অসম্মানের জবাব দেওয়া হবে।’’

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র