রাজ্যের পরবর্তী ডিজি হওয়ার দৌড়ে ৮ পুলিশ কর্তা, দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৩১ জানুয়ারি শেষ হতে চলেছে ডিজিপি রাজীব কুমারের। তারপরেই নতুন ডিজি কে হবেন, সেটা ঠিক করা হবে। UPSC-র কাছে তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। নতুন ডিজি হিসেবে ৮ জনের তালিকা পাঠিয়েছে রাজ্য। সেই তালিকায় রাজীব কুমারও রয়েছেন। রাজীবকুমার ছাড়া রয়েছেন আরও ৭ জন। কে হন পরবর্তী ডিজি সেটাই এখন দেখার।

রাজীব কুমারের নাম ফের পাঠিয়েছে রাজ্য। আগামী শনিবার তাঁর মেয়াদ শেষ হোয়ার কথা। এখনও পর্যন্ত কোনও এক্সটেনশন পাননি তিনি। নিয়ম অনুযায়ী ১০ জনের নাম পাঠানোর কথা। কিন্তু রাজ্য ৮জনের নাম পাঠিয়েছে। সেই তালিকায় রয়েছেন, রণবীর কুমার, রাজেশ কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগ মোহন, এন রমেশ বাবু ও সিদ্ধিনাথ গুপ্তা। নতুন ডিজি হিসেবে এদের মধ্যে একজনকে দেখা যেতে পারে। রাজীব কুমারের (Rajeev Kumar) মেয়াদ শেষের পরে রাজ্যকে নতুন ডিজি নিয়োগ করতে হবে। সেই বিষয়ে একটি তালিকা পাঠানো হয়েছিল ইউপিএসসি-র (UPSC) কাছে। কিন্তু সেই তালিকা ফেরৎ পাঠিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে বলেছিল ইউপিএসসি (UPSC)।

রাজ্য পুলিশে ডিজিপি নিয়োগ করার জন্য এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং (ECM) করার কথা বলেছিল রাজ্য। কিন্তু রাজ্যের সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঠিক নির্দেশের জন্য সুপ্রিমকোর্টে যাওয়ার কথা বলা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালিন ডিজি মনোজ মালব্যের (DG Manoj Malavya) মেয়াদ শেষের পরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রাজীব কুমার (Rajeev Kumar)। এতদিন তিনি কাজ করছিলেন। এবার নতুন ডিজি কে হন, সেটাই দেখার। 

 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড