তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাঙালি নিহত যুবকের পরিবারের পাশে

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: রবিবার সন্ধ্যায় গুজরাটের(Gujrat) মরবিতে সেতু বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন বাংলার এক যুবক। পূর্ব বর্ধমানের কালনার (Kalna)পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ, সেই বিপর্যয় স্থলে গিয়েছিলেন ছট পুজোর(Chatt Puja) উৎসব দেখতে।হাবিবুল শেখ গুজরাটে থাকতেন এবং একজন অভিবাসী শ্রমিক হিসেবে গুজরাটে স্বর্ণকারের কাজ করতেন। এই বিপর্যয়ের খবর পূর্বস্থলী গ্রামে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার সকালে, পূর্বস্থলী উত্তরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তপন চট্টোপাধ্যায়, হাবিবুল শেখের(Habibul Sk.) বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিধায়ক মৃতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। আগামী দু-একদিনের মধ্যে নিহতের মরদেহ তাঁর প্রিয়জনের কাছে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন।তৃণমূল কংগ্রেসের বিধায়ক গুজরাটের সেতু বিপর্যয়ে বাঙালি নিহত যুবকের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন ।

গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়, বিধায়ক তপন চট্টোপাধ্যায়(MLA Tapan Chatterjee) বলেন, রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব হাবিবুল শেখের মৃতদেহ ফিরিয়ে আনতে সহায়তা করবে। তপন চট্টোপাধ্যায়, নির্দিধায় পরিবারের সদস্যদের কোনও অসুবিধার হলে দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। এই পরিস্থিতিতে বিধায়ক ওই পরিবারের পাশে দাঁড়ানোয় খুশি গ্রামের মানুষ।পূর্বস্থলী(Purbasthali) উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিপদের সময় যেভাবে হাবিবুল শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন হাবিবুল এবং খোঁজখবর নিলেন নিঃসন্দেহে তা প্রশংসনীয় পদক্ষেপ। শোকাহত পরিবারকে তিনি যেভাবে সাহস যোগালেন তা অবশ্যই প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে