থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু, ছুটে যায় পরিবার নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পে, বিরাট সাহায্য অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লকে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হয় ‘‌সেবাশ্রয় ক্যাম্প’‌। সেখানে স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং উন্নতমানের ডায়াগনস্টিক পরিষেবা দেওয়া হয়েছে। এই শিবিরে অভাবনীয় সাড়া মিলেছে এবং মাত্র ১৬ দিনে ৪৪ হাজারেরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। এই অস্থায়ী স্বাস্থ্য শিবির কেন্দ্রগুলি ৩১ জানুয়ারি পর্যন্ত চালু ছিল। আর সেখানেই ঘটল এক স্মরণীয় ঘটনা।

ঠিক কী ঘটেছে নন্দীগ্রামে?‌ থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে কিশোরী। কিন্তু এই রোগের চিকিৎসা করাতে লাগে বিরাট খরচ। যা এই কিশোরীর পরিবারের পক্ষে করা সম্ভব নয়। তাই ওই কিশোরীর পরিবার ছুটে যায় নন্দীগ্রামে ‘‌সেবাশ্রয় ক্যাম্পে’‌। আর সেই খবর পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর তারপরই ওই কিশোরীর পরিবারের প্রতি এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন সাহায্য পেয়ে আপ্লুত কিশোরীর পরিবার। এমনটা যে ঘটবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

কেমন সাহায্য করলেন অভিষেক?‌ জানুয়ারি মাসে নন্দীগ্রামে ‘‌সেবাশ্রয়’‌ কর্মসূচির উদ্বোধনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে ভেকুটিয়ার থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোরী মধুশ্রী বারিকের অসুস্থতার কথা জানতে পারেন তিনি। এই কথা শোনা মাত্রই তৎপর হয়ে ওঠেন ডায়মন্ডহারবারের সাংসদ। এরপরই তাঁর তত্ত্বাবধানে কলকাতার বিশিষ্ট চিকিৎসককে দিয়ে মধুশ্রী বারিকের যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়। তার পাশাপাশি এবার ওই পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিশোরীর পরিবারের হাতে সেই ৫০ হাজার টাকা পৌঁছে দেন স্থানীয় ব্লক তৃণমূল নেতৃত্ব।

আর কী জানা যাচ্ছে?‌ নন্দীগ্রামে ‘‌সেবাশ্রয় ক্যাম্প’‌ চালু হওয়ার পর সেটাকে কটাক্ষ করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, এখানে তেমন কিছু পাওয়া যাবে না। প্যারাসিটেমল ট্যাবলেট, তুলো, ওআরএস—এইসব মিলবে। এখানকার বাসিন্দারা তেমন সাড়া দেবেন না। কিন্তু ঘটনা ঘটল একেবারে উল্টো। ব্যাপক সাড়া তো পড়লই এই স্বাস্থ্য শিবিরে। এমনকী কঠিন অসুখ নিয়ে এখানে এসেও মিলল দারুণ সাহায্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এমন ঘটনা ঘটায় চাপে পড়ে গিয়েছে বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর