অভিষেকের নির্বাচনী সভা আবার কবে?‌ দু’‌দিন মাঠে নেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে ঝড়ের গতিতে সভা–সমাবেশ করছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একের পর এক নির্বাচনী সভা করছেন। আর প্রধান বিরোধী দল বিজেপি সেই তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় এলে তখনই বঙ্গ–বিজেপির নেতাদের সভা–সমাবেশে দেখা যাচ্ছে। এই আবহে টানা দু’‌দিন কোনও নির্বাচনী জনসভায় দেখা যায়নি ডায়মন্ডহারবারের সাংসদকে। আর তখন থেকেই বাংলার মানুষজন জানতে চান, অভিষেকের সভা আবার কবে?‌

এদিকে বিধানসভা নির্বাচনে এখন এসআইআর সবচেয়ে বড় ইস্যু। বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ রয়েছে বলে অভিযোগ। সেটা যেমন নির্বাচনী জনসভায় তুলে আনছে তৃণমূল কংগ্রেস তেমন উন্নয়নের উপর ভিত্তি করেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থীরা। সেখানে প্রত্যেক কেন্দ্র ধরে ধরে প্রচার করছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা এবং দলের চেয়ারপার্সন। এই আবহে দু’‌দিন কোনও নির্বাচনী জনসভায় যোগ দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও আজ, শুক্রবারও তিনটি জনসভা এবং একটি রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে এই দু’‌দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করলেন?‌ সেটাও জানতে চান অনেকে। গতকাল নির্বাচনী জনসভা না করলেও পশ্চিম মেদিনীপুরে গিয়ে কর্মীসভা করেন তৃণমূল সাংসদ। সেখানে তিনি দলীয় নেতা–কর্মীদের ভোটের স্ট্র‌্যাটেজি বাতলে দেন। আর আজ, শুক্রবার ঘরোয়া কোনও বৈঠকে আছেন বলেই সূত্রের খবর। তবে এই দু’‌দিন সভা–সমাবেশ না করলেও শীঘ্রই মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তৃণমূল সূত্রে খবর। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে হুগলি জেলায়।

এছাড়া তৃণমূল সূত্রে খবর, আগামী ১২ এপ্রিল ব্যান্ডেলের ডানলপ মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনী সভা চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও সপ্তগ্রামের প্রার্থী বিদেশ বসু’র সমর্থনে। তিনি ওই সভা করার পর নতুন সূচি তৈরি হবে। কারণ প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। ইতিমধ্যেই হুগলি জেলায় সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটি সভা বুধবার বাতিল ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁপদানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সভা বাতিল হয়। আজ, ১০ এপ্রিল ওই সভা হওয়ার কথা ছিল। তবে শ্রীরামপুরের দলীয় নেতৃত্ব জানান, ওই সভাটি পরে হবে।

বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান, ডেরা ইসমাইল খানে ছিন্নভিন্ন হয়ে গেলেন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট