দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দলবিরোধী কাজের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো বহিষ্কার করা হতে পারে আরও দুই তৃণমূল সাংসদকে! এমনটাই জল্পনা রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে বহিষ্কৃত করতে চলেছে তৃণমূল। তাঁদের বিরুদ্ধে দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতৃত্ব জেনেছে, সংসদীয় কমিটিতে ভাঙন ধরানোর ষড়যন্ত্র করছেন ওই দুই সাংসদ। একাধিক দলীয় সাংসদকে নিজেদের দিকে টেনে ‘নতুন তৃণমূল’-এ যোগ দিতে চাপ দিচ্ছেন কাকলি ও সুখেন্দু শেখর। সেই সংক্রান্ত প্রমাণ পৌঁছেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। সবদিক বিবেচনা করে খুব শীঘ্রই দুই সাংসদকে বহিষ্কার করবে তৃণমূল কংগ্রসে।

আরও পডুন: জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কখনও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আবার কখনও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। দলবদলের জল্পনার মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভাতে যোগ দিতেও দেখা গিয়েছে কাকলিকে। সূত্রের খবর, বারাসতের সাংসদের এহেন কার্যকলাপে ক্ষুব্ধ তৃণমূলনেত্রী। আর জি কর কাণ্ডের পর থেকে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন সুখেন্দু শেখর রায়। বাংলার ভোটে তৃণমূল হারার পর সুর সপ্তমে তুলে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়েও দিয়েছেন তিনি। তারই সঙ্গে সংসদে ঘাসফুল শিবিরে চিড় ধরানোর যে পরিকল্পনা কাকলি-সুখেন্দু মিলে করছেন তাতে বেজায় চটেছেন মমতা। তাই ঋতব্রতদের মতোই এবার ওই দুই সাংসদকে ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল।

বিদ্রোহী হয়ে উঠেছেন বিধায়করা। ৫৮ জন বিধায়ক তৃণমূলনেত্রীর নির্দেশ অমান্য করেই নিজেদের মতো করে পরিষদীয় দল গঠন করেছে। বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার একই পথে হেঁটে সংসদে ভাঙতে চলেছে তৃণমূল। দু টুকরো হতে পারে তৃণমূলের সংসদীয় কমিটি। সেই আঁচ পেয়েই শনিবার তড়িঘড়ি নয়াদিল্লি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ, রবিবার দলীয় সাংসদদের সঙ্গে দেখা করবেন তিনি। এখন এটাই দেখার দলের কোন সাংসদরা অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন আর কারা দূরত্ব বজায় রাখেন।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড