জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক মামলায় একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক কিংবা ব্লকস্তরের তৃণমূল নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করছে পুলিশ। এবার সেই তালিকায় নতুন সংযোজন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে শালবনি থানার পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন বিধায়ককে। আজ, শনিবার খড়্গপুর স্টেশন থেকে গ্রেফতার হয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড়সড় জালিয়াতি এবং কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছিল শালবনি থানায়। পুলিশের তরফে সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হয়। তারপরেই এদিন গ্রেফতার করা হয়েছে সুজয় হাজরাকে। ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল বিধায়ককে ওই মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পডুন: তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

আগামিকাল রবিবার মেদিনীপুর আদালতে ধৃত তৃণমূল নেতাকে তোলা হবে। সূত্রের খবর, সুজয় হাজরাকে ১৪ দিনের হেফাজতে চেয়ে বিচারকের কাছে আর্জি জানাবে পুলিশ। কারণ, জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আর কেউ এই মামলায় যুক্ত কিনা তাও খতিয়ে দেখবে শালবনি থানার পুলিশ। যদিও এই গ্রেফতারি নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ। প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এমনটাই জানিয়েছেন তিনি। তৃণমূলের রাজ্য সম্পাদকের দাবি,  ‘বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দলের নেতাদের টার্গেট করছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ। আমরা এর আইনি ও রাজনৈতিক পথে লড়াই করব।’ 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?