শাহের আম্বেদকর মন্তব্যের প্রতিবাদে সোমবার পথে নামছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালীন অধিবেশনে আম্বেদকর ইস্যুতে তোলপাড় ছিল সংসদ। সেই প্রসঙ্গে বিরোধীদের সঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে আওয়াজ তুলেছিল তৃণমূলও। এবার সেই প্রতিবাদের ঝাঁঝ আরও তীব্র করল তৃণমূল। শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করলেন। আগামী ২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে কলকাতা পুরসভার ওয়ার্ড এবং রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করবেন দলের নেতা, কর্মীরা।

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।’

প্রসঙ্গত, অধিবেশনে চলাকালীন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য রেখেছেন, তাতে সমালোচনার ঝড় উঠেছিল। তৃণমূল আগেও এনিয়ে একাধিকবার সোশাল মিডিয়ায় সরব হয়েছে। সংসদে দাঁড়িয়ে আলাদাভাবে প্রতিবাদ জানিয়েছেন সাংসদরাও। এবার রাজপথে নেমে তার প্রতিবাদের ডাক দিল তৃণমূল।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর