ধূপগুড়ির বিধায়কের বাড়িতে অভিনন্দন জানাতে মানুষের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধূপগুড়ি বিধানসভার, উপনির্বাচনে জয়ের পর নির্মল চন্দ্র রায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ছুটে যান শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গের একটিমাত্র কেন্দ্রে ছিল উপনির্বাচন(By Election)। আর এই উপনির্বাচনকে পাখির চোখ করে দেখেছিল প্রত্যেকটি রাজনৈতিক দল। গত ৫ই সেপ্টেম্বর ছিল ধুপগুড়ি বিধানসভার(Dhupguri Assembly) উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির কেন্দ্রীয় নেতা নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা নেত্রীরা প্রচারে অংশগ্রহণ করেন।

এই কেন্দ্রে প্রচারে ছিল তারকাদের ভিড় যেমন তেমনভাবেই ছিল হাইপ্রোফাইল নেতা নেত্রী। প্রায় ১৫ দিন যাবত ধরে ধুপগুড়ি বিধানসভায় পড়েছিলেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)ছাড়াও বিজেপির একাধিক বিধায়ক এবং কেন্দ্রীয় প্রতিমমন্ত্রী সহ একাধিক নেতা নেত্রী। তবে বিজেপিকে টেক্কা দিতে এর পাশাপাশি এই কেন্দ্রে প্রচারে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সহ মিমি চক্রবর্তী এবং সায়নী ঘোষ এছাড়াও ছিলেন এক ঝাঁক তারকা, তবে এই পেস্টিস লড়াই শেষ হাসিটাই হাসলেন তৃণমূল কংগ্রেস।

আর সেই জয়ের পর বিভিন্ন প্রান্তে যেরকম বিজয় উল্লাস চোখে পড়ার মতো তেমনিভাবে নব্য জয়ী বিধায়ককে অভিনন্দন জানাতে উপচে পড়া ভিড় তার বাড়িতে। এদিন বিধায়ককে অভিনন্দন জানাতে, যান শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রবি সরকার, তৃণমূল কংগ্রেসের এসটিএসসি ওবিসি সেলের শালবাড়ি ১ নং অঞ্চল সভাপতি লতিব হোসেন, এসটিএসসি ওবিসি সেলের বানারহাট ব্লকের সাধারণ সম্পাদক বাবলু রহমান সহ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অরবিন্দ রায় সরকার, পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য সদস্যা, পঞ্চায়েত সদস্য সদস্য সহ অন্যান্য কর্মী ও নেতৃত্বরা।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’