ওন্দা সমবায় সমিতির নির্বাচনে বাজিমাত তৃণমূলের, বিপুল জয়ে সবুজ ঝড় এলাকা জুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে(Assembly Election) ওন্দা বিধানসভায় পরাজিত হয় তৃণমূল কংগ্রেস(TMC)। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনেও(Panchayat Election) ওন্দায় খারাপ ফলাফল করে সবুজ বাহিনী। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও(Loksabha Election) ওন্দাতে পিছিয়ে ছিল শাসক দল। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সমবায় সমিতির নির্বাচনে কার্যত সবুজ ঝড় উঠল এলাকা জুড়ে। বাঁকুড়ার(Bankura District) ওন্দা লার্জ স্কেল সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিল মা মাটি মানুষ।

আরও পড়ুনঃ বিবাহিত মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে সহবাস, গ্রেফতার যুবক

এই নির্বাচনে মোট ৭৭টি আসনের মধ্যে ৫৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দখলে গিয়েছে মাত্র ১৭টি আসন এবং সিপিএমের দখলে এসেছে আরও কম আসন, মাত্র ৫টি। এই বিপুল জয়ে উচ্ছ্বসিত এলাকার ঘাসফুল শিবির। আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকা তৃণমূলের সমর্থনে চলে আসবে বলে আশাবাদী ওন্দা ব্লকের তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ গুলি চালিয়ে পলাতক আততায়ীরা, ক্রেতার বদলে মৃত্যু হল ব্যবসায়ীর

ওন্দা ১নং এবং ওন্দা ২নং অঞ্চলের কো-অপারেটিভ নির্বাচনে বিপুল জয় পেয়ে সবুজ আবির মেখে ও মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্ব। ২০১২ সালের নির্বাচনের প্রায় দীর্ঘ ১২ বছর পর বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা ১ নং ও ওন্দা ২ নং অঞ্চলের লার্জ সাইজ কো-অপারেটিভ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস। মমতা ম্যাজিকের কারণেই এই জয় সম্ভব হয়েছে, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, মানুষ ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। যারা প্রতিশ্রুতি দিয়েও কিছু করতে পারেনি মানুষ তাঁদের বর্জন করেছে। এর ফলস্বরূপ এলাকায় সবুজ আবিরের ঝড় উঠেছে। অর্থাৎ আগামীদিনে বিধানসভা নির্বাচনে ওন্দা ব্লক এলাকায় তৃণমূলের ভোট ব্যাংক যে বাড়বে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই