পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে জয়জয়কার তৃণমূলের

পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার রামনগর -২ (Ramnagar)  ব্লকের অন্তর্গত সটিলাপুর সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয় পেল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমবায় নির্বাচনে জয়জয়কার তৃণমূলের (TMC)। পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার রামনগর -২ (Ramnagar)  ব্লকের অন্তর্গত সটিলাপুর সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয় পেল ঘাসফুল শিবির। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় নির্বাচনে জয় পাওয়ায় খুশির হাওয়া জোড়াফুল শিবিরে।

রামনগর -২ ব্লকের অন্তর্গত সটিলাপুর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। ওইদিন সকাল ১০টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্যে সমবায় সমিতির সদস্যরা ভোট দেন। বিকেল চারটেয় ভোট গ্রহণ শেষ হলে গণনা শুরু হয়। বুধবার রাতে গণনা শেষে দেখা যায় সবাইকে পিছনে ফেলে জয় পেয়ছে তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতির নির্বাচনে ন’টি আসনেই বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় জোড়াফুল শিবির। বড় ব্যবধানে জয় পাওয়ায় খুশি তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

আগামী বছর রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগে একের পর এক সমবায় নির্বাচনে বড় ব্যবধানে জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে করছেন পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাবে। এদিন সমবায় নির্বাচনের ফল প্রকাশের পর খুশিতে সবুজ আবির মেখে পরস্পরকে মিষ্টিমুখ করান তৃণমূল কর্মীরা। জয়ী ঘোষণা হওয়ার পর তৃণমূল প্রার্থীরাও মনে করছেন, পঞ্চায়েত নির্বাচনেও যে মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে সমবায় নির্বাচনে এই জয় তার আভাস দিল। এই জয়ের মাধ্যমে আগামী দিনে সমিতির নব নির্বাচিত কমিটি সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা নেবে বলেও জানান তাঁরা। এদিন নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন স্থানীয় তৃণমূল নেতারা।

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের লাঠিচার্জের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

HIV আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের