তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে খুন, দাবি মৃতের স্ত্রীর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের কোরাকাটি ২৩০,নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী বছর ২৫ এর কৃষ্ণপদ মন্ডল। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর থানার(Sonarpur P.S.) রাধা গোবিন্দপুরে কাজ দেওয়ার নাম করে গত রবিবার ১৬ই এপ্রিল ,ঠিক এক সপ্তাহ আগে সোনারপুরের ঠিকাদার প্রণব মন্ডল নিয়ে যায়। শনিবার রাধাগোবিন্দ পুর গ্রামের বাড়িতে তার রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ঘটনাস্থলে গিয়ে সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।কিন্তু এই ঘটনার পর ঠিকাদার ও বাড়ির মালিক তার পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করেনি । সেখানেই সন্দেহের দানা বাঁধে। মৃত তৃণমূল কর্মী স্ত্রী অনিতা মন্ডলের দাবি, তার স্বামীকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করুক। এর পিছনে কারা তা জানতে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। কোটাকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার রিতা মন্ডল(Rita Mondal) তিনি বলেছেন, যে বাড়িতে ভাড়া থাকতো সেই মালিক আমাকে ফোন করে জানাচ্ছেন।

তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে । ভাত ছড়িয়ে রয়েছে ।তাহলে কি করে আত্মহত্যা হলো। কৃষ্ণপদ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। কিভাবে মৃত্যু হল আর কেনই বা সে আত্মহত্যা করবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য চালিয়েছে কোড়াকাটি গ্রামে। মৃতের স্ত্রী ও পরিবারের লোকজন সঠিক তদন্তের দাবি জানিয়েছেন । যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে তদন্ত করে গ্রেফতারের দাবি করেছন।

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ