টিটাগড়ে পিটিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রৌনক পান্ডে ঐ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিকাশ সিং এর অনুগামী ছিল। রবিবার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সনু সাউয়ের অনুগামীরা রৌনককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিকাশের আরেক অনুগামী আকাশ প্রসাদ। তাকেও মারধর করা হলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আকাশ। এরপর তড়িঘড়ি তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরেই বিকাশ ও তার অনুগামীরা মৃতদেহ নিয়ে খড়দহ থানায় আসেন সঠিক বিচারের আশায়। ব্যাপক উত্তেজনা ছড়ায় খড়দা থানা অঞ্চলে। এরপর ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় কামারহাটি কলেজ সাগর দত্ত হাসপাতাল। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন ডিসি সেন্ট্রাল আসিস মৌর্য সহ বিশাল পুলিশ বাহিনী। আসেন পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ।

এলাকা দখলকে কেন্দ্র করে টিটাগড় পৌরসভার(Tiatagar Municipality) দুই কাউন্সিলর বিকাশ সিং ও সোনু সাউয়ের গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল আকাশ প্রসাদ নামে এক তৃনমূল কর্মীর। আকাশ প্রসাদ(Akash Prasad) ভিকী সিং- র ঘনিষ্ঠ। অপর কাউন্সিলর সোনু সাউ- এর লোকজনের দিকে হামলার অভিযোগ। খড়দহ থানায়(Khardaha P.S.) মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ও raf ও কমান্ড বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ