খড়গপুরে পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভরদুপুরে খড়গপুরে চলল গুলি। আর এই ঘটনায় গুরুত্বর জখম হন তৃণমূল কর্মীর। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে  খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে বেশ কয়েকজন দুষ্কৃতিরা গুলি চালায়। প্রায় চার- পাঁচ রাউন্ড গুলি চলে। আর তাতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়।

এই ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় তৃণমূলকর্মীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া যায় স্থানীয়রা। বর্তমানে  সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুখে ঢাকা দিয়ে বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতি তৃণমূল পার্টি অফিসের সামনে গুলি চালায়।  এই  ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। প্রশ্ন উঠছে তৃণমূলের পার্টি অফিসের সামনে  কারা হামলা চালাল। এই  নিয়ে খড়গপুর থানার  পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য চলতি মাসেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার গজনীপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তৃণমূল কর্মী সনাতন ঘোষ। রাত বারোটা নাগাদ তিনি গজনীপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন মোটর বাইকে চড়ে । আর সেই সময় চলে গুলি। এই ঘটনায় তিনি গুরুত্বর জখম হন। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর ফের রাজ্যে  তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল।  

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি