ভিলেন মৌসুমি অক্ষরেখা, ভারী বৃষ্টিতে ভাসবে ৮ জেলা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রকৃতির বুকে এই অকাল সন্ধ্যার মূলে রয়েছে মৌসুমি অক্ষরেখা যা দিঘার ওপর দিয়ে প্রসারিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের(Bay of Bengal) নিম্নচাপ অনেক আগেই সরে গিয়েছে ছত্তিশগড়ের দিকে। তারপরেও মঙ্গল সকালে আঁধার নেমে এসেছিল খাস কলকাতা(Kolkata) শহরের বুকে। সেই সঙ্গে সকাল থেকেই কলকাতা ও লাগোয়া এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি। মাঝে মধ্যেই গুরু গম্ভীর নিনাদে ডেকে উঠছে আকাশ। আর তার জেরেই আমজনতার প্রশ্ন, ভাদ্রের এ সকালে প্রকৃতি কেন এত রুদ্র? এর উত্তরে আলিপুর আবহাওয়া(Weather) দফতর জানিয়েছে, প্রকৃতির বুকে এই অকাল সন্ধ্যার মূলে রয়েছে মৌসুমি অক্ষরেখা যা দিঘার ওপর দিয়ে প্রসারিত হয়েছে। আর তার জেরেই সাগর থেকে হু হু করে ঢুকছে জলীয়া বাষ্প। তার জেরেই বৃষ্টি। মঙ্গলবার শুধু কলকাতার বুকেই নয়, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, মৌসুমী অক্ষরেখা যেহেতু এখনও বাংলার ওপর দিয়েই যাচ্ছে, সে কারণে আগামী দু’ তিনদিন বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এদিন দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কিছু জেলায় ভোরবেলা থেকে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। বৃষ্টির জন্য সকাল থেকেই রাস্তায় দৃশ্যমান্যতা কমার পাশাপাশি চোখে পড়ছে যানজট ও যানবাহণের ধীর গতি। এদিন তো বটেই আগামী ২-৩ দিন আবহাওয়া এমনই থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। তবে তাঁরা এটাও জানিয়েছেন, দক্ষিণে বৃষ্টি চললেও উত্তরবঙ্গে কিন্তু এখন গরম বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কলকাতায় এদিন মেঘলা আবহাওয়াই থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে শহরে। গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাপট বাড়বে বৃষ্টির।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!