টলিউড অভিনেত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর: টলিউড অভিনেত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ঢালুয়ায় ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ হামলার জেরে আতঙ্কে গোটা পরিবার ৷ এই ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন তারা ৷ অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের সাথে ২০১১ সালে বিয়ে হয় নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীনগরের বাসিন্দা পিনাকী মজুমদারের ৷ ২০১৫ সালে তাদের মধ্যে ডিভোর্সও হয়ে যায় ৷

আচমকা ১০ তারিখ পিনাকী কয়েকজনকে নিয়ে এসে সুচরিতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷ পরেরদিন অর্থাৎ ১১ তারিখেও হামলা চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ ৷ জোর করে বাড়ির দরজা ভাঙা হয় ৷ অভিনেত্রী সেইসময় বাড়িতে ছিলেন না ৷ তার মা কল্পনা বিশ্বাস বাড়িতে ছিলেন ৷ তাকে মারধর করা হয় ৷ তার গয়না ছিনতাই করা হয় বলে অভিযোগ ৷ অভিনেত্রীর বাবা নিমাই চন্দ্র বিশ্বাসকেও মারধোর করা হয় ৷ ২ লাখ টাকা চাওয়া হয় ৷ জোর করে একটি চেকে ২ লক্ষ টাকা লিখিয়েও নেওয়া হয় এবং তাতে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ নিমাই বাবুর ৷ এই ঘটনায় ১১ তারিখ রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷যদিও এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

 

ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী সুচরিতা বিশ্বাস বলেন, “একটা কাজে আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম। সেখানেই আমার মা ফোন করে জানায় আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলা করেছে আমার প্রাক্তন স্বামী পিনাকী মজুমদার। বাড়িতে এসে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কাচের বোতল ভেঙে আমার মাকে মারা হয়। আমার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়, আমাকে অ্যাসিড দিয়ে আক্রমণ করবে বলেও শাসানো হয়। আমার ভাইকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জোর করে ২ লক্ষ টাকার চেক নিয়ে যায়। এ ঘটনার শোনার পরেই আমি বাড়ি ফিরে আসি।

এদিকে ওর সঙ্গে ডিভোর্সের পর আমার কোনও যোগাযোগই ছিল না। কেন ও এরকম করেছে আমি জানি না। আমাদের বাড়ি ছাড়া করারও হুমকি দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। ওর কড়া শাস্তি চাইছি। এই ঘটনায় মারপিট করার অভিযোগ দায়ের হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (DSP)মোহিত মোল্লা জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!