তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামছেন অভিনেত্রী সৌমিতৃষা, গয়েশপুর–হরিণঘাটায় নয়া ভূমিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছেন। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। উন্নয়নই হাতিয়ার এই নির্বাচনে। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সৌমিতৃষা। বিধানসভা নির্বাচনে সৌমিতৃষা কী করবেন?‌ কৌতূহলী প্রশ্ন সকলেরই।

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাঁধা ছকের বাইরে অনেক কিছুই দেখা যাচ্ছে। নানা ভূমিকায় প্রার্থীদের প্রচার করতে দেখা যাচ্ছে। চেনা ছকের বাইরে দেখা যাচ্ছে প্রার্থীদের। আর সেভাবেই এখন জোরকদমে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। প্রার্থীদের প্রচারের নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। কেউ দাড়ি কেটে দিচ্ছেন, কেউ ঢাক বাজাচ্ছেন–সহ নানা ভূমিকায় দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার নদিয়ায় প্রচারে নামছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। আজ, রবিবার বিকেল থেকে গয়েশপুর এবং সন্ধ্যায় হরিণঘাটায় প্রচার চালাবেন টলিউড অভিনেত্রী।

অন্যদিকে অভিনেত্রী সৌমিতৃষা অত্যন্ত ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তৃণমূল সুপ্রিমোর জীবন সংগ্রাম দেখে তাঁকে খুব ভালবাসেন অভিনেত্রী। আর এই প্রচারের সিদ্ধান্ত নিয়ে কলকাতা থেকে নদিয়া পৌঁছে গিয়েছেন সৌমিতৃষা‌। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘‌আমি আগেও প্রচার করে গিয়েছি। রাজদা এবং পার্থ ভৌমিকের সঙ্গে। এবার একাই প্রচার করব নদিয়ায়। আমি আগেও বলেছি, এখনও বলছি তৃণমূলের পক্ষ থেকে যে ভালবাসা পেয়েছি, যে দায়িত্ব আমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ।’‌

এছাড়া সৌমিতৃষা বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। তবে এবার প্রচারের ভূমিকায় এই টলিউড অভিনেত্রী নামায় তাঁকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। সৌমিতৃষার কথায়, ‘‌সাধারণ মানুষ আমাদের ভালবাসেন, বিশ্বাস করেন। তৃণমূলের প্রতিনিধি হয়ে আজ নদিয়ায় গিয়ে একটাই লক্ষ্য থাকবে আমার, মানুষকে সঠিক দিশা দেখানো। কৃষকদের জন্য কিছু নতুন প্রকল্প আসছে, সেসব বলব। স্বাস্থ্য সাথী, যুব সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প নিয়ে কথা বলব। যখন গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখি, তখন ভাল লাগে, খেলোয়াড়দের উৎসাহিত করি। খেলার স্বপ্ন কিন্তু দেখি না। এক্ষেত্রেও বিষয়টা একই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালবাসি, তাই কাজ করি।’‌

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০