ফাঁদ! ক্রেতা সেজে কচ্ছপ বিক্রেতাকে ধরল বনদফতর

উদ্ধার করা হয়েছে পাঁচটি বড় ও ১৪ টি ছোট কচ্ছপ। ধরা হয় একজনকে। ধৃতের নাম বিপুল বিশ্বাস। তবে পালিয়ে যায় আরেকজন বিক্রেতা।

Share:

নিজস্ব প্রতিবেদক: একেই বলে ফাঁদ। আর সেই ফাঁদেই ধরা পড়ল ঘুঘু। ক্রেতা সেজে কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করলেন বন দফতরের কর্মীরা। দফতরের এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীরা। উদ্ধার করা হয়েছে অনেক বড় ও ছোট মাপের কচ্ছপ (Tortoise)। ঘটনাটি মালদহের। 

গোপন সূত্রে বনদফতরের কাছে খবর ছিল, গাজোলের নয়াপাড়া এলাকায় বেআইনি ভাবে কচ্ছপ বিক্রি করা হচ্ছে। আর সেই খবর আসা মাত্রই ব্লু প্রিন্ট করে ফেলে বন দফতর। সদলবলে পরিচয় দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাতে লাভ হবে না বিশেষ। তাই ক্রেতা সেজে বিক্রেতার কাছে যান স্থানীয় রেঞ্জার সুদর্শন সরকার। দফতরের বাকি কর্মীরা দাঁড়িয়ে থাকেন দূরে। জানা গিয়েছে, যাবতীয় তথ্য সংগ্রহ করে সোজাসুজি যাওয়া হয় ক্রেতার বাড়ি। আর তারপরেই মিলেছে সাফল্য। উদ্ধার করা হয়েছে পাঁচটি বড় ও ১৪ টি ছোট কচ্ছপ। ধরা হয় একজনকে। ধৃতের নাম বিপুল বিশ্বাস। তবে পালিয়ে যায় আরেকজন বিক্রেতা।

ডিএফও সিদ্ধার্থ বী বলেন, মোট ১৯ টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বড় কচ্ছপগুলি ১৪-১৫ কেজি এবং ছোট কচ্ছপগুলি ১-২ কেজি ওজনের। বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অপরাধে একজনকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। ধৃতকে এর আগেও একই অপরাধে গ্রেফতার (Arrest) করা হয়েছিল।

জানা গিয়েছে, বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছে। মূলত উত্তর প্রদেশ থেকে এই কচ্ছপগুলি পাচার হয়ে আসে এখানে। উদ্ধার হয়া কচ্ছপগুলি গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির। এই পাচারচক্রে আরও কারা জড়িত, তারা কোথায় আছে এবং কী ভাবে কচ্ছপ নিয়ে আসা হয়, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী