ব্যারাকপুরের ব্যস্ততম রাস্তাতে টোটো চলাচল বন্ধ করল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে ব্যস্ততম রাস্তায় এবার টোটো চলাচল বন্ধ হল। সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা ও রাস্তার ব্যাপক যানজটের কথা মাথায় রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে বুধবার সকাল থেকে ব্যারাকপুর এর মত ব্যস্ততম শহরের বিভিন্ন রুটের টোটো চলাচল বন্ধ করার নির্দেশিকা জারি করে।এর মধ্যে রয়েছে ব্যারাকপুর(Barrackpore) লালকুঠি থেকে মসজিদ মোড় সহ চিড়িয়া মোড়(Chiriamore) থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই সমস্ত রুটের টোটো চালকরা তাদের নির্দিষ্ট রূটের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে।

ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এলে পুলিশের সাথে বাকবিতন্ডা শুরু হয়।টোটো চালকদের দাবি তারা জোর করে টোটো চালাবে। অন্যদিকে বাধা সৃষ্টি করে পুলিশ। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে ব্যাপক উত্তেজনা ছড়ায়।তবে এই মুহূর্তে ব্যারাকপুরে সমস্ত টোটো চলাচল বন্ধ রয়েছে।বারাকপুর পুলিশ কমিশনারেটের প্রশাসন নোটিশ করে জানিয়ে দিয়েছে, ব্যারাকপুর ১৫ নম্বর রেলগেট থেকে চিড়িয়া মোড় পর্যন্ত টোটো(TOTO) চলাচল নিষিদ্ধ। তারপরেই বুধবার সকাল থেকে দফায় দফায় টোটো চালকরা রাস্তা ঘিরে বিক্ষোভ দেখায়। টোটো চালকদের দাবি ওই রোড দিয়ে টোটো চালাতে দিতে হবে।

টোটোর জমায়েতের ফলে ওই এলাকায় অফিস এবং স্কুল যাওয়ার সময় যানজট দেখা দিলে অসুবিধায় পরে ছাত্র-ছাত্রী থেকে অফিস যাত্রীরা। যদিও পুলিশ সূত্র অনুযায়ী জানা যায় প্রশাসনের বিজ্ঞপ্তি মোতাবেক তারা এই কাজ করছেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) বাস চলাচল এবং বাসের যাত্রী থেকে আয় কমে যাওয়াতে উষ্মা প্রকাশ করেন। তারপরেই নবান্ন(Nabanno) থেকে শহর শহরতলীর বিভিন্ন ব্যস্ততম রাস্তা তথা বাস রুটগুলিতে টোটো ও অটোর দৌরাত্ম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!