বড়দিন থেকে বর্ষবরণের মরশুমে দিঘায় ঘুরতে গেলে, কোথায় রাখতে হবে গাড়ি, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: দিঘায় বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে যানজট মুক্ত রাখতে যান শাসনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ। দিঘাকে যানজট মুক্ত রাখতে ২৪ ও ২৫ এবং ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রবেশদ্বার থেকে কোন ভাবে টোটো(TOTO) ঢুকতে দেওয়া হবে না। পর্যটক এবং রুটের সমস্ত বাস প্রাইভেট গাড়ি বাইপাস হয়ে যাতায়াত করবে। বাইরে থেকে আসা পর্যটকদের এবং উৎসবে আসা মানুষজনের গাড়ি পার্কিংয়ের জন্য মোট সাতটি পার্কিং পয়েন্ট খোলা হচ্ছে। সেখানেই পর্যটকদের গাড়ি রেখে দিঘা সৈকত শহরে প্রবেশ করতে হবে। শুধু তাই নয় ২৫শে ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত দিঘা সমুদ্র সৈকত সহ জগন্নাথ মন্দির এবং তালসারি এলাকায় জুড়ে বেশ কয়েক হাজার পুলিশ নিরাপত্তার জন্য মোতায়ন করা হবে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি)(Add.S.P.Kathi) অতীশ বিশ্বাস জানিয়েছেন দিঘাকে উৎসবের দিনগুলিতে যানজট মুক্ত রাখতে বিশেষ নজর দেওয়া হবে।

এতদিন বর্ষবরণের আগে দিঘার ঝাউবন ও সমুদ্রের ঢেউ উপভোগ করতেন পর্যটকরা। এবারে যুক্ত হয়েছে জগন্নাথ মন্দির। তাই পিকনিকের(Picnic) পাশাপাশি বছরের এই বিশেষ দিনে জগন্নাথ দর্শনের জন্য মানুষের ঢল নামবে সৈকত শহর দিঘায়। জগন্নাথ মন্দিরের রাস্তাতেও ট্রাফিক কন্ট্রোল করা হবে। যেখানে সেখানে গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ থাকছে উৎসবের দিনগুলিতে। প্রচুর পরিমাণে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে দিঘা সৈকত শহরে। যার মাধ্যমে প্রতিনিয়ত নজরদারি চালাবে পুলিশ। সবকটি হোটেল মালিকদের উৎসবের মৌসুমে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই ধরনের কোন অভিযোগ আসে তাহলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

শুধু তাই নয়, প্রতিটি হোটেলের মালিকদের এবং কর্মচারীদের যারা ঘর ভাড়া নিতে আসবেন তাদের উপযুক্ত প্রমাণ পত্র না হাতে পেলে ঘর ভাড়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলগুলিতেও যাতায়াতের পথে ক্লোজ সার্কিট ক্যামেরা যাতে সক্রিয় থাকে তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা দিঘা সৈকতে ঘুরতে আসবেন তারা যেন আগাম সময় হাতে নিয়ে বের হন। ট্রাফিকের নির্দেশ মেনে গাড়ি সঙ্গে থাকলে সঠিক জায়গায় গাড়ি পার্কিং করে দিঘা ঘুরতে আসেন। দিঘা শহরে পর্যটকদের জন্য বিভিন্ন জায়গায় পুলিশের হেল্প ডেক্স খোলা হচ্ছে। দিঘা থানায় সব সময় অতিরিক্ত পুলিশ বাহিনী একদিন মজুদ থাকবে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন