এই মুহূর্তে

নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পর্যটকবাহী গাড়ি, নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা! বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ে গিয়েছে একটি পর্যটকবাহী গাড়ি। যার ফলে নিহত হয়েছেন দুইজন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুইজনের। ঘটনার কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে তিস্তা নদীর মাঝে গাড়িটিকে ভেসে থাকতে দেখা যাচ্ছে।

সূত্রের খবর, ওই দুই গাড়িতে করে চারজন ডুয়ার্স থেকে সিকিমে যাচ্ছিলেন। তবে গাড়িতে ক’জন পর্যটক ছিল তা জানা যায়নি। এবং যাঁরা গাড়িতে ছিলেন তাঁরা আদৌ পর্যটক নাকি তাও জানা যায়নি। জানা যায়, গাড়িটি বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় পৌঁছাতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং তিস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন দুজন। ঘটনাটি দেখে স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দু’ঘণ্টা প্রচেষ্টার পর গুরুতর আহত দু’ জনকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। তাঁদেরকে হাসপাতালে পাঠায়। অন্যদিকে মৃতদেহ দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তবে কীভাবে এই দুর্ঘটনা তা নিয়ে ক্রমশ রহস্য বাড়ছে।

পুলিশ তদন্ত শুরু করেছে। আসলে পাহাড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার বিষয়টি প্রথম নয়। মাঝে মধ্যেই এবড়োখেবড়ো পাহাড়ি রাস্তার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, শুক্রবারের দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়েই হয়েছে। যেখানে একটি গাড়ি তিস্তার খাদে পড়ে গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানার জন্যে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে নিছক দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ! মৃতদের পরিচয় জানা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte