বাঘের আতঙ্ক কাটতেই বছরের শেষ দিনে পর্যটকের ঢল জঙ্গলমহলের ঝাড়গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বাঘিনী জিনাত ধরা পড়তেই আতঙ্ক উধাও।নতুন বর্ষবরণের আনন্দে পর্যটকের ঢল জঙ্গলমহলে। গত কয়েকদিন ধরে বাঘিনীর আতঙ্কে মাটি হয়ে গিয়েছিল বড়দিনের আনন্দ। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে বাঘিনী বন দফতরের হাতে রবিবার বিকেলে ধরা পড়তেই আতঙ্ক কেটেছে জঙ্গলমহলে। ফলে নতুন বছরের আগে রেকর্ড ভিড় হয় জঙ্গলমহলের ঝাড় গ্রামে। খুশি পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ঝাড়গ্রামের(Jhargram) অন্যতম পর্যটক কেন্দ্র বেলপাহাড়িতে(Belpahari) রেকর্ড ভিড় মঙ্গলবার বছরের শেষ দিনে।

নতুন বছরকে স্বাগত জানাতে বেড়াতে গিয়ে ব্যাপক ভিড় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটক কেন্দ্রে। উল্লেখ্য ,কয়েকদিন বাঘিনীর আতঙ্কে কিছুটা পর্যটকে ভাটা পড়েছিল। তবে সেই বাঘিনী ধরা পড়তেই এবার বছরের শেষ দিনে রেকর্ড ভিড় জঙ্গলমহলে। যার ফলে পর্যটক ব্যবসা আরো চাঙ্গা হবে জেলায় বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে জঙ্গলমহলের একাধিক ট্যুরিস্ট স্পটে(Tourist Spot) পুলিশের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।

বাঘ ধরা পড়লেও জঙ্গলমহলে দলছুট হাতির(Elephant)আতঙ্ক রয়েছে যথেষ্ট। তাই জঙ্গল থেকে হঠাৎ দলছুট হাতির দল বেরিয়ে যাতে বেলপাহাড়ি বা অন্য কোথাও পর্যটকদের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য নজরদারি জোরদার করা হয়েছে বন দফতর ও স্থানীয় প্রশাসনের।

এদিকে,তিনটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ও ম্যাগজিন সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি।গোপন সূত্রে খবর পেয়ে, দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করল হাবড়া থানা ।ধৃতরা হল সঞ্জয় পাল ওরফে রিংকু এবং অমৃত লাল দাস । দুজনের বাড়ি হাবড়া এলাকায়। সোমবার গভীর রাতে সঞ্জয়ের বাড়িতে হানা দেয় হাবড়া থানার পুলিশ। উদ্ধার হয় তিনটি ওয়ান সাটার পিস্তল ,তিন রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগজিন। সঞ্জয়কে জেরা করে ঘটনায় যুক্ত অমৃতকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবার পেশ করা হয় বারাসত আদালতে(Barasat Court)।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার