দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দিঘা সমুদ্রের স্নান করার সময় বৃহস্পতিবার তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা। বর্তমানে ওই পর্যটক দীঘা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগনার পলতা থানা(Palta P.S.) এলাকা থেকে গতকাল পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দিঘায় বেড়াতে আসেন সুব্রত সর্দার(Subrata Sardar)। বয়স ২৮। বৃহস্পতিবার সকালে স্ত্রী এবং কন্যাকে নিয়ে এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে ওল্ড দিঘার সি হক গোলার ঘাটে স্নান করতে যান। স্নান করার সময় কিছুটা মাঝ সমুদ্রে চলে গেলে সেখানেই তিনি তলিয়ে যান।

তখনই কর্তব্যরত নুলিয়ারা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে(Digha Hospital) নিয়ে যায়। তার অক্সিজেন চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার কৌশিকি অমাবস্যা তিথি ,তাই সমুদ্র উত্তাল থাকার কারণে এমনই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে সকালে বৃষ্টি বাড়তেই দিঘার সমুদ্রে শুরু ব্যাপক জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস দেখতে উপচে পড়া ভিড় পর্যটকদের। সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত চলছে পূর্বমেদিনীপুর জেলাজুড়ে। বৃষ্টি উপেক্ষা করে সৈকত নগর দিঘায় পর্যটকদের(Tourist) উপচে পড়া ভিড়। জলোচ্ছ্বাসের আনন্দ উপভোগ করতে সৈকত জুড়ে ভিড়ে ঠাসা হাজার হাজার পর্যটক।

সমুদ্রের তীব্র জলরাশির ভয়ঙ্কর রূপ দেখতে গার্ড ওয়েল এর সামনে ভিড় করেছেন পর্যটকেরা কার্টুন। তবে কিছুটা হলেও হতাশ হচ্ছেন পর্যটকেরা কারণ সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাসে গা ভাসাতে পারছেন না তারা। প্রশাসনিক নির্দেশে সুমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাষন। নামতে দেওয়া হচ্ছে না সমিদ্রে । তবে সৈকত থেকেই জলোচ্ছ্বাসের আনন্দ ক্যামেরা বন্দী করতে সেলফি তোলার হিরিক লেগেছে দিঘা সমুদ্র সৈকতে। পর্যটকরা ক্যামেরা বন্দী করছেন জলোচ্ছ্বাসের সেই ভয়ঙ্কর দৃশ্য। সৈকত জুড়ে চলছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক