বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি : ভোটপর্ব মিটতেই বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। যাঁর জেরে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। বহু খাবারের দোকানের মেনুতেও হয়েছে কাটছাঁট। রাত পোহালেই নির্বাচনের ফল ঘোষণা। কো জিতবে বাংলার মসনদ? কে জিতবে শেষ হাসি? সব নিয়েই তরজা তুঙ্গে। এরমধ্যে মিষ্টি ব্যবসায়ীরা পড়েছে সঙ্কটে। বরাত আসলেও বাড়তি মিষ্টি তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তার কারণ বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া। বিভিন্ন নির্বাচনের ফলপ্রকাশের আগে মিষ্টি তৈরির হিড়িক পড়ে যায়। এবার কিন্তু ছবিটা একটু অন্যরকম।

বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, তারজেরে নির্বাচনের ফলাফলের দিন বাড়তি মিষ্টি তৈরিতে ঝুঁকি নিতে নারাজ ময়নাগুড়ির মিষ্টি ব্যবসায়ীরা। এদিন আদৌ পর্যাপ্ত মিষ্টি মিলবে তো? অপেক্ষায় সবপক্ষই। ১ মে থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে প্রায় হাজার টাকা বেড়ে গিয়েছে। এরপরেই মিষ্টি তৈরিতে অনিহা তৈরি হয়েছে। ব্যবসা কীভাবে চলবে সেটা নিয়েই চিন্তায় তাঁরা।ময়নাগুড়ি শহরে বাজার গ্রামীণ এলাকার উপর নির্ভর করে। সেই কারণে মিষ্টির দাম বৃদ্ধি করা যাচ্ছে না। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ১৫ থেকে ২০ লিটার দুধ ফুটিয়ে ছানা তৈরি করতে হয়। বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে পুরি, সিঙ্গারা তৈরি করতে হয়। কিন্তু কোনও দাম বাড়ানো হয়নি কোনো মিষ্টির। কিন্তু এবার দাম না বাড়ালে সমস্যায় পড়তে হবে তাঁদের।

নির্বাচনের ফল উপলক্ষ্যে, ছানার মিষ্টি ও লাড্ডুর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের মিষ্টিও তৈরি করা হয়। ভোট মরশুমে মিষ্টিও সেজে ওঠে ভোটের রঙে। কাস্তে হাতুরি তারা, পদ্ম, ঘাসফুলে তৈরি হয় মিষ্টি। জিভে জল আনা ক্ষীরের সন্দেশে নিপুন হাতে তুলির টান। কড়াপাকে ঘাসফুল, দুধসাদা ক্ষীরে পদ্মফুল, কারো বা মন মজে লাল কাস্তে- তেরঙা হাতে। এযেন স্বাদে আহ্লাদে ডেজার্টের প্লেটেও ভোটের লড়াই। রাজ্যের বেশ কিছু দোকানে নজর কাড়ে এই ভোট মিষ্টি।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?