খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬, আহতরা চিকিৎসাধীন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই লরির ধাক্কা পিক আপ ভ্যানে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। পরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। আহত অবস্থায় ভর্তি বেশ কয়েকজন।

ফুলের বস্তা পিক আপ ভ্যানে তোলার সময় পেছন থেকে ধাক্কা মারে সিমেন্ট বোঝাই লরি। শনিবার ভোর ৩টে নাগাদ ডেবরা টোল প্লাজা থেকে মাত্র ১ কিমি দূরে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালাতে এই দুর্ঘটনা ঘটেছে। লরিটি ধাক্কা মারতেই পাশের জলাশয়ে গিয়ে ছিটকে পড়ে ভ্যানটি। ছুটে যান স্থানীয়রা। জল থেকে জীবিত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়। লরির নিচে পিষে যায় অনেকে। মৃতদের অনেকের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ২০-২২ জন ফুলচাষি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে খড়গপুর মহকুমা হাসপাতালে ও কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড