এই মুহূর্তে




মর্মান্তিক! পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে গ্রেফতার প্রাক্তন সেনাকর্মী

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর : স্বামী প্রাক্তন সেনাকর্মী। পারিবারিক অশান্তি প্রায় লেগেই থাকত স্বামী-স্ত্রীয়ের মধ্যে। সেই অশান্তির জেরেই বারাকপুরে খুন হতে হল এক গৃহবধূকে। মৃতের নাম গীতা বিশ্বাস (৫৩)। বুধবার স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামী সমীর বিশ্বাসের (৫৬) বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, বারাকপুরের মোহনপুর থানার অন্তর্গত মোহনপুর গ্রীন পার্ক এলাকার বাসিন্দা গীতা বিশ্বাস। স্বামী স্ত্রীয়ের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত।  তাঁদের একজন কন্যা ও পুত্র রয়েছে। কন্য়া বিবাহিত। পুত্র কর্মসূত্রে বাইরে থাকে। অন্য়ান্য়দিনের মতো বুধবারও দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। এদিন অশান্তি শুরুর পরে ঘরের মধ্যে পিটিয়ে খুন করল প্রাক্তন সেনাকর্মী স্বামী সমীর কুমার বিশ্বাস। নিজের বাড়িতেই গেটে তালা বন্ধ করে স্ত্রীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসীরা চিৎকার শুনে ছুটে আসে। তাঁরা ছুটে এসে দরজা খুলতে বলেও লাভ হয়না। বাধ্য হয়ে থানায় খবর দিলে পুলিশ এসে গেটে তালা ভেঙে ঘরে ঢোকে। ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় গীতা বিশ্বাসকে মাটিতে পড়ে থাকতে দেখে। মাথায় আঘাতের চিহ্ন ছিল। গীতা বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুর বিএনবসু হাসপাতালে। কর্তৃব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই  স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মোহনপুর থানার পুলিশ অভিযুক্ত স্বামী সমীর কুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে। এলাকার মানুষ অভিযুক্তের শাস্তির দাবি করেছেন। বুধবার কী নিয়ে অশান্তি হয়েছে, কেন তিনি স্ত্রীকে হত্যা করেছেন, সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

প্রথমার এনুমারেশন ফর্মে দ্বিতীয় স্ত্রীয়ের নাম, অভিযুক্ত স্বামী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ