যৌন লালসার শিকার হয়ে মৃত্যু আদিবাসী কিশোরীর, গ্রেফতার এক

বুধবার ভোরে আলিপুরদুয়ারের কালচিনির লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী ওই কিশোরীর। অভিযুক্ত সৌরভ এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার হয়ে মৃত্যু এক আদিবাসী নাবালিকার। বুধবার ভোরে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী ওই কিশোরীর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের একটি চা বাগানে। মৃত নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সৌরভ এক্কা  নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী বাবা মায়ের সঙ্গে বাড়িতে থাকত। তার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ঘটনার দিন। গত ২৮ এপ্রিল নাবালিকার বাবা গিয়েছিলেন কাজে, অসুস্থতার কারণে মা ছিলেন হাসপাতালে। সেই সময় বাড়িতে একা ছিল ওই কিশোরী। মৃত নাবালিকার পরিবারের অভিযোগ, সেই সুযোগ নিয়ে ওই কিশোরীকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত প্রতিবেশী যুবক।  তারপর থেকেই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্যের চূড়ান্ত অবনতি হওয়ায় বুধবার ভোরে মৃত্যু হয় ওই কিশোরীর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। এর পর নাবালিকার পরিবারের তরফে হাসিমারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে প্রতিবেশী যুবক সৌরভ এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বয়স ২৫ বছর। ধৃত সৌরভ এক্কাকে বুধবার আলিপুরদুয়ার এসিজেএম আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে কালচিনির ওই চা বাগানে।ঘটনাটি ধর্ষণ কিনা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশীর দাবি, ময়নাতদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে।

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়