বিজেপির রেখা পাত্রের শ্বশুর-শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের অসুস্থ শ্বশুর ও শাশুড়িকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন বিধায়ক। সেই সঙ্গে বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তাঁরা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দুনম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পাত্র পাড়া দেখিয়েছিল আন্দোলন।  সন্দেশখালির প্রতিবাদীদের আন্দোলন দেখে অবাক হয়েছিল রাজ্য, গোটা দেশ। সেবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা দল টিকিট দিয়েছিল সন্দেশখালির ডন শাহজাহান আলির বিরুদ্ধে প্রথম মুখ খুলে শিরোনামে আসা গৃহবধূ রেখা পাত্রকে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজিত হন রেখা। সেখান থেকে আস্তে আস্তে সন্দেশখালির মাটি থেকে বিজেপির পতন শুরু।

ভোটের পর একাধিক প্রতিবাদী তৃণমূলে যোগদান করেন। বিগত দিনে সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির মৃত কর্মীদের নিয়ে স্মরণ সভা করার পাশাপাশি বাসন্তী সংকল্প যাত্রা করার সিদ্ধান্ত নেন। একাধিক জেলা বিজেপি নেতৃত্ব কর্মসূচি নিলেও তাঁদের দইলে রেখা পাত্রকে দেখা যায়নি। তাহলে কি সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে সাহস দেওয়া রেখাকে ভুলেছে বিজেপি, তা সময় বলবে।

আপাতত অন্য বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন। আজ রেখা পাত্রের বাড়িতে আসেন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দুনম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক, ‘প্রাক্তনপ্রতিবাদী সুজয় মণ্ডল প্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। রেখা পাত্রের বাড়িতে এসে তাঁদের পুরো পরিবারের SIR এর এন্যুমারেশন দেখেন। যথাযথভাবে সেই ফর্ম ফিল আপ করে দেন। 

শুধু তাই নয়, রেখা পাত্রের পরিবারের সকলের স্বাস্থ্য সংক্রান্ত খোঁজ খবর নেন। বিধায়ক জানতে পারেন রেখার শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র ও শাশুড়ি উমা পাত্র শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এরপর দ্রুত সিউদ্ধান্ত নেন সুকুমার মাহাতো। তিনি তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। অন্যদিকে রেখা পাত্রের একাধিক পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বললেন বিধায়ক। ব্লক সভাপতিকে পেয়ে রীতিমতো খুশি রেখার পরিবার। যদিও রেখা পাত্রের শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছে SIR ফর্ম পূরণে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ BLO তাঁদের সহযোগিতা করেনি। 

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি