আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ। এবার জাঙ্গিপাড়ায় গ্রেফতার একশ দিনের কাজের সুপার ভাইসার তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল কর্মীর নাম হাবিবুর রহমান। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামের বাসিন্দা। অভিযোগ, আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে মোট ৬০ হাজার টাকা তোলা তুলেছিলেন তিনি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসে। অভিযোগকারীদের দাবি, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করা হত। এই অভিযোগের ভিত্তিতে জাঙ্গিপাড়া থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলাকালীন পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন-কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্ণার বাজারে চাঞ্চল্য

অন্যদিকে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয় উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। এছাড়া, অনিরুদ্ধ বাগ ও বলবির সিং নামের দুই তৃণমূল কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা জানাইপুরের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজি করায় অভিযুক্তরা। কৌশিক দাসের বিরুদ্ধে আগেও এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজের অভিযোগ ছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গতকাল অর্থাৎ সোমবার (১জুন) রাতে কানাইপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে