Loading live market data...
Loading active stocks...
Connecting...

মালদায় তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, ব্যবসায়িক নাকি রাজনৈতিক কারণে খুন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার : মালদায় খুন তৃণমূল কর্মী। মালদার ইংরেজবাজার এলাকা থেকে মঙ্গলবার তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। সোমবার থেকে নিখোঁজ ছিলেন ওবাইদুল্লাহ খান। রাতের থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হয়। মালদা মেডিকেল কলেজে দেহ পাঠানো হয়েছে। কয়লা ব্যবসায়ীর পাশাপাশি তিনি তৃণমূলকর্মী। ব্যবসায়িক লেনদেন নাকি রাজনৈতিক কারণ তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার বাড়ি থেকে বের হয়েছিলেন কালিয়াচকের তৃণমূল নেতা ওবাইদুল্লা খান। কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও বাড়িতে ফেরেনি সে। তখনই বাড়ি থেকে খোঁজ খবর শুরু হয়। থানায় গিয়ে অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানা এলাকার কাটাগড়ের একটি আমবাগানে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। সব থেকে বড় বিষয় তাঁর মৃত দেহের পাশেই পড়েছিল একটি বাইক। গুলি করে ওবাইদুল্লাহ খানকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তৃণমূল নেতা হওয়ার পাশাপাশি তিনি কয়লা ব্যবসায়ীও। তাই এই মৃত্যুর পিছনে ব্যাবসায়িক নাকি রাজনৈতিক কারণ তা জানার চেষ্টা করা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলা হচ্ছে। কারও ফোন এসেছিল কিনা, কারও সঙ্গে বচসা ছিল কিনা সবটাই জানার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানাতে পারেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে কাজ সেরে বাড়ি এসে বিকেলে বাইকে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের সদস্যদের কিছু জানাননি।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি