এই মুহূর্তে

SIR নিয়ে কমিশনের অফিসে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে ক্রমেই পারদ চরছে। বুধাবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলেই সিইও দপ্তরে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। এদিন নির্বাচন দফতরে গিয়েছেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। তাঁরা দেখা করেছেন সিইও-র সঙ্গে। এদিন তাঁরা প্রশ্ন তুলেছেন, মাইক্রো অবসার্ভার কি কারণে পাঠানো হয়েছে? SIR নিয়ে জটিলতা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ অকারণে হয়রানির শিকার হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে। প্রথমদিন থেকে ডিকটেটরশিপের মাধ্যমে চলছে ভোটের কাজ চলছে।

 শশী পাঁজা এদিন বলেছেন, মানুষ অত্যন্ত বিব্রত, হেনস্থার শিকার হচ্ছেন। এসআইআরের নামে সমস্যায় পড়ছেন। মাইক্রো অবজারভারের মাধ্যমে ম্যাপিং ভোটারদেরও নথি যাচাই করা হচ্ছে। বাংলায় সব ভোটারদের ভেরিফিকেশনে মধ্যে দিয়ে যেতে হচ্ছে. যাঁরা নিশ্চিন্তে ছিলেন, এখন তাঁদেরও সমস্যায় পড়তে হচ্ছে। মাইক্রো অবজারভার নিয়োগ অগণতান্ত্রিক। নো ম্যাপিং ভোটার, লজিক্যাল ডিস্ক্রিপেন্সি ভোটার বাদে বাকিরা ৫ কোটি ৪০ লক্ষ ভোটারদের ভএরিফাই করছে মাইক্রো অবজারভার। কেন? কী উদ্দেশ্যে বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে? এই বিষয়ে তথ্য দিতে পারছে না।

তৃণমূলের পক্ষ থেকে হিয়ারিং ল্যাপস নিয়ে বলা হয়েছে এর দায় কার? মানুষ হেনস্থার শিকার হতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা বলে তাঁরা বলেছেন, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে। সাধারণ মানুষের হয়ে কাজ করেছেন। ভোটাধিকার কেড়ে নিতে অগণতান্ত্রিকভাবে কাজ করা হচ্ছে। যাঁরা প্রকৃত ভোটার তাঁদের আবার করে ভেরিফিকেশনের প্রয়োজন নেই। আলাদা আলাদা পোর্টাল নিয়ে অবজেকশন জানিয়েছে তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ