‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের প্রতীক ও নাম কার? আজ, শনিবারই ফয়সালা করতে পারে নির্বাচন কমিশন। দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী ও কালীঘাট তৃণমূল। দুই দলের সঙ্গেই আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছতে পারে নির্বাচন কমিশন। সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে ঋতব্রতপন্থীদের খানিকটা কটাক্ষ করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ, শনিবার সকালে তিনি জানিয়েছেন, ‘তৃণমূল কোথায়, সেটাই বোঝা যাচ্ছে না। দেখুন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন তৃণমূল আছে। বাকি কে থাকল বা না থাকল কিছুই যায় আসেনা। কুণাল ঘোষও সেটাই বলছেন। তাই সেটা নিয়ে ভাবছি না। আমরা তো চাই তৃণমূল দলটাই উঠে যাক। কারণ এই দলটা অনেক সর্বনাশ করেছে রাজ্যের। তাই তৃণমূল উঠে যাক সেটাই চাইব। এমনিতেই দলের প্রতীক, নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ফ্রিজ হয়ে গিয়েছে। পুরো বিষয়টি কখনও আদালত, কখনও নির্বাচন কমিশনের হাতে রয়েছে। তারাই সিদ্ধান্ত নেবেন।’

আরও পডুন: বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘বিজেপির কোনও অ্যাডভান্টেজ লাগবে না। ২০৮টা আসন জিতেছে কোনও অ্যাডভান্টেজ ছাড়াই। উপ নির্বাচনেও মানুষ বিজেপির উপরেই আস্থা রাখবে।’ বাগেশ্বর বাবা কাণ্ডে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, ‘প্রতিবাদের একটা ভাষা থাকে। একটা নিয়ম থাকে। আপনি ছবি পোড়াবেন কুশ পুতুল জ্বালাবেন সেগুলি তো বেআইনি। এই বেআইনি কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো হবেই। মতামত উনি দিয়েছেন। খাওয়া-দাওয়া মানুষের রুচির উপর নির্ভরশীল। এতে রাস্তায় নেমে নাটক করার কি আছে? কংগ্রেসটা এই করে পুরোপুরি উঠে যাবে।’

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?