‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সন্ধানে তদন্ত আরও জোরদার করল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সিউড়ির একটি বাড়িতে তল্লাশি চালান পুলিশ আধিকারিকেরা। তদন্তকারীদের নজরে থাকা ওই বাড়িটির মালিক টুলু মণ্ডল বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেখানে তাঁর এক ম্যানেজার থাকেন বলেও খবর। পুলিশের দাবি, ছোটন নামে ওই ম্যানেজারের খোঁজেই বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছে।

তবে দীর্ঘদিন ধরে গা-ঢাকা দেওয়া টুলুর কোনও হদিস এখনও মেলেনি। হিসাবের বাইরে বিপুল সম্পত্তি, আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধার এবং বীরভূমে সংগঠিত অপরাধের সঙ্গে যোগের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় টুলুর কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের বাসিন্দা টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে নগদ প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মিনারকে গ্রেফতার করা হলেও টুলুর নাগাল মেলেনি। তদন্তের পাশাপাশি তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থও হয়েছিলেন টুলু। প্রথমে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। পরে গ্রেফতারি পরোয়ানা এবং তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। সেই মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে উঠলেও অন্য একটি বেঞ্চে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকায় তিনি বিষয়টি থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত টুলুর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

এদিকে, টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি ইন্টারপোলের ‘রেড কর্নার নোটিস’ও জারি হয়েছে। সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হলে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও জানানো হয়েছিল। এই পরিস্থিতিতে টুলুর সন্ধানে তল্লাশি আরও বাড়িয়েছে বীরভূম জেলা পুলিশ। সিউড়ির ওই বাড়িতে বৃহস্পতিবার রাতের অভিযানও সেই তদন্তেরই অংশ বলে পুলিশ সূত্রে খবর। এবার সেখানে তল্লাশিতে কী তথ্য বা নথি পুলিশের হাতে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল