এই মুহূর্তে

মাঝ আকাশে ভয়ঙ্কর বিপত্তি! ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে

নিজস্ব প্রতিনিধি: মাঝ আকাশে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ইঞ্জিনে দাউ দাউ করে আগুন দেখতে পেয়েই কলকাতার বিমান বন্দরে জরুরী অবতরণ করা হল। অল্পের জন্যে রক্ষা পেলেন বিমানে থাকা যাত্রীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) ২৩৬ জন যাত্রী নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল তুর্কি এয়ারলাইন্সের ৭২৭ ফ্লাইট। বিমানটি যখন কলকাতার আকাশসীমায় ছিল, তখনই পাইলট লক্ষ্য করেন যে, বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে।

তবে পরিস্থিতির বেগতিক দেখে পাইলট তৎক্ষণাৎ কলকাতা ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন, এরপর কলকাতা ATC থেকে সবুজ সংকেত মেলার পরেই অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনা হয়। অর্থাৎ পাইলটের তৎপরতায় বড় ধরণের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বিমানবন্দরে আগে থেকেই দমকল ও জরুরি বিভাগ প্রস্তুত রাখা হয়েছিল। এরপর বিমানটিকে নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বর্তমানে বিমানটির মেরামতির কাজ চলছে। তবে যান্ত্রিক কারণেই এই আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর বিমানে থাকা যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, দেশে বিমান দুর্ঘটনা অহরহ বেড়ে চলেছে। গত ২৮ জানুয়ারি বুধবার সকালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জন। তাঁরা মুম্বই থেকে বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু বারামতীর বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের আগেই নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। ছিন্নভিন্ন হয়ে যায় সকলের দেহ। এই ঘটনায় গোটা মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, বিমানটি রানওয়ের দিকে যাচ্ছিল এবং রানওয়ের কাছাকাছি এসেও সেখানে থেকে প্রায় ১০০ ফুট আগেই আছড়ে পড়ে। যেভাবে বিমানটি নীচে নামছিল, ভয়ংকর দুর্ঘটনা বাধ্য। আর বিমানটিতে আগুন ধরে যায়। এরপর আরও ৪-৫টি বিস্ফোরণ ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সবাই ছুটলেও কাউকে বাঁচানো যায়নি। এদিকে গত বছর জুনে গুজরাতের আমেদাবাদে এয়ারলাইন্সের বোয়িং বিমানে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়। যাতে প্রায় ২৪১ জন যাত্রী মারা যান। সেখানে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ