অন্ধ্রপ্রদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ কচ্ছপ আটক বনগাঁতে

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনদপ্তরের তৎপরতায় এই মরশুমের সবচেয়ে বড় কচ্ছপের চোরা চালান রুখল প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে, এসপি বন সুরক্ষা অজিত সিং যাদব, আইপিএস এবং ডিএফও এন ২৪ পিজিএনএস, রাজু সরকার এবং বন আধিকারিকদের নেতৃত্বে, গোপালনগর থানা এলাকায় দুটি অভিযান চালানো হয়।আর তাতেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১৪৫০টি আইএসএস প্রজাতির কচ্ছপ (Turtle)৬৪টি ব্যাগে পাচার করা হচ্ছিল বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

বিপুল পরিমাণের এই কচ্ছপ বাইরে থেকে নিয়ে এসে সীমান্তবর্তী এলাকা সহ বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলেই মনে করা হচ্ছে। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলা এই তল্লাশি অভিযান সাম্প্রতিককালে সবচেয়ে বড় কচ্ছপ ধরার ঘটনা বলছেন বন(Forest) আধিকারিকেরা। কচ্ছপগুলি অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল বলে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে।

স্থানীয় হাটে কিছু পরিমাণ বিক্রি করা হয়, বাকি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল এমনটাই মনে করছে তদন্তকারীরা। বেআইনিভাবে এই কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্তকে রবিবার বনগাঁ আদালতে পেশ করা হয়। এই কচ্ছপ পাচারের ঘটনায় বনগাঁ পুলিশ অন্ধপ্রদেশ(Andhryapradesh) পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। এই চক্রে যুক্ত বাকিদের সন্ধানে তল্লাশি চলছে জোর কদমে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু