পুলিশি অভিযানে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আবারও পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদিয়ার দত্তফুলিয়া বাজার এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়ে থাকছিল।

ওই এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে এই আভাস আগে থেকেই ছিল পুলিশের কাছে। কিন্তু সঠিক খবরেরও তো প্রয়োজন ছিল। এরপর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম আল্পনা দাস ও আরিফ উল্লাহ। আল্পনার বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলাতে। অন্যদিকে পুরুষ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক আরিফ উল্লাহ’র বাড়ি খুলনা জেলাতে।

শুক্রবার ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার রুজু করে তোলা হয় বিচার বিভাগীয় আদালতে। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশিরা গত এক বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, এরপর ভারতের হায়দরাবাদে। সেখানেই কর্মরত ছিলেন দু’জনে। বৃহস্পতিবার রাতে নদিয়া জেলার দত্তফুলিয়া এলাকায় গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি তাঁরা আবারও বাংলাদেশের ফিরে যাওয়ার চেষ্টা করছিলেব। কিন্তু তাতেই হয় বিপদ। এই ফিরে যাওয়ার প্রচেষ্টাতেই পুলিশের জালে ধরা পড়েন আলপনা আরিফ উল্লাহ।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে নদিয়ার রানাঘাট থেকে পুলিশ ৫০০ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। সংখ্যাটা চমকে যাওয়ার মতোই। এত গ্রেফতারির পরেও প্রায় দিনই বাংলাদেশি নাগরিকরদের অনুপ্রবেশ কিন্তু কমছে না। এখন এটাই দেখার যে, আগামী দিনে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কী কী ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন