যুবভারতীকাণ্ডে মমতার তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জোড়া মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি : লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা এখন সর্বত্র চর্চায়। ইতিমধ্যে মূল আয়োজককে ১৪ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। গোটা ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার সেই তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ করে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তাদের অভিযোগ, রাজ্যের কড়া কমিটি এই ঘটনার তদন্ত করতে পারবে না। এই বিশৃঙ্খলার জন্য পৃথক কমিটি তৈরি করে সঠিক তদন্ত করা প্রয়োজন। চলতি সপ্তাহেই এই মামলা দুটির শুনানির সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, যুবভারতীর ঘটনার তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে, তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা। রাজ্যের তৈরি এই কমিটির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি পৃথকভাবে আকর্ষণ করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও। পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্ত করুক আদালত। আদালতের নজরদারিতে এই ঘটনাক তদন্ত করা হোক। দুটি মামলারই অনুমতি পাওয়া গিয়েছে।

পাশাপাশি দর্শকদের টাকা ফেরৎ দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এক ব্যক্তি। তাঁর কথা, দর্শকদের টাকা ফেরৎ দেওয়া উচিৎ। আর্থিক তছরুপের কথা উল্লেখ করে ইডি ও সিবিআইয়ের তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী।

গত শনিবার কলাকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি। তাঁকে দেখতে না পেয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে ভক্তরা। ভক্তদের অভিযোগ, আকাশছোঁয়া দামে টিকিট কেটেও সেলিব্রিটি-মন্ত্রীদের জ্বালায় মেসিকে দেখতে পাননি তাঁরা। তাতেই স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে মেসি ভক্তরা। এমনকী ফুটবলের রাজপুত্রের যতক্ষণ স্টেডিয়ামে থাকার কথা ছিল, নির্ধারিত সময়ের আগেই তিনি মাঠ থেকে বেরিয়ে যান এবং বিমানবন্দরে চলে যান। টিকিট কেটেও তাঁকে দেখতে না পাওয়ার জন্যে ক্ষোভে ফুঁসছে ভক্তরা।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়