সাতসকালেই বাবা-ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য বেলুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : বেলুড়ের ঠাকুরন পুকুর এলাকায় গিরিশ ঘোষ রোডে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার। শনিবার সাতসকালে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে প্রাতঃভ্রমণ করতে বেড়িয়ে কয়েকজন দেখেন বেলুড়ের ঠাকুরন পুকুরের ধারে একটি গাছ থেকে ঝুলছেন বছর ৭৫- বৃদ্ধ সুভাষ পাল। বাড়িতে ছেলে অজিত পালের সঙ্গেই থাকতেন তিনি। এক বছর আগে স্ত্রীয়ের মৃত্যু হয়েছে। পুকুরের পাড়ে বৃদ্ধকে এইভাবে দেখতে পেয়ে স্থানীয়রাই ছেলেকে খবর দিতে পৌঁছেছে বাড়িতে। সেখানেই স্থানীয়রা দেখতে পায় মাটিতে পড়ে রয়েছে ছেলে বছর ৩৮-র অজিত পাল। ঘরের ফ্যানে একটি গামছা ঝুলতে দেখে তাঁরা। এরপরেই পুলিশ খবর দিয়েছেন তাঁরা। অজিত পাল প্রাইভেট সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পুকুর পাড়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। শনিবার সকালে বাড়িতে বাবাকে না দেখে বাইরে গিয়ে পুকুর পাড়ে দেখে ঘরে এসে আত্মঘাতী হয়েছে ছেলে। মৃতদেহ দেখেই পুলিশে খবর দেয় স্থানীয়রাই। পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় জয়সোয়াল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক অশান্তি ছিল পরিবারের মধ্যে। স্থানীয়রা গোটা বিষয়টি না বলতে পারলেও তাঁদের সন্দেহ দুজনের মধ্যে সামান্য কিছু নিয়ে ঝামেলা হতে পারে। তার জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে। গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার