বালিতে ঘরের মধ্যে খুন গৃহবধূ ,বাসন্তীতে খালে উদ্ধার মহিলার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,বালি ও বাসন্তী: হাওড়ার বালিতে খুন গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল তাঁর দেহ। বালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। বেলুড় ধর্মতলা রোডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা গৃহবধূ দীপা পালের(Dipa Pal) (৩১) দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালি থানার পুলিশ। তাঁর স্বামী অক্ষয় পাল কাজের সূত্রে সকালে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ঘরের মেঝেতে। মেঝে রক্তে ভেসে যাচ্ছে।

এরপর ঘটনাস্থলে বালি থানার(Bally P.S.) পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এই খুন এখনও পর্যন্ত তা জানা যায়নি। ফরেনসিক পরীক্ষার জন্য ঘরটিকে সিল করে দিয়েছে পুলিশ। বালি থানার পুলিশ এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। মৃতার স্বামী অক্ষয় পালকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে,মঙ্গলবার সকালে এক মহিলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর ভরতগড় সংলগ্ন শঙ্কর মোড় এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সাত সকালে শঙ্করমোড় এলাকার রাস্তার পাশে খালের জলে এক অঞ্জাত পরিচয় মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা বাসন্তী থানায়(Basanti P.S.) খবর দেয়। খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে কে বা কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।অন্যদিকে, স্থানীয়দের দাবী রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় মহিলাকে অন্যত্র কোথাও খুন করে বাসন্তী এলাকায় ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা।

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’