পিলখানায় প্রোমোটারকে শুট আউটের ঘটনায় ধৃত মূল দুই অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাওড়ার  গোলাবাড়ির পিলখানায় এক প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অবশেষে গ্রেফতার মূল দুই অভিযুক্ত। দিল্লি থেকে ২জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।মূল অভিযুক্ত হারুন ও রোহিতের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। অবশেষে সিআইডি এবং হাওড়া সিটি পুলিশের টিম যৌথভাবে এই অভিযান চালিয়ে তাদের জালে তুলতে পেরেছে পুলিশ।

জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রোমোটারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা। ২৪ ঘণ্টা কাটার আগেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত হারুন ও রোহিত। তাদের তখন খোঁজ মেলেনি। মূল অভিযুক্তদের পালিয়ে যেতে সাহায্য করার জন্য প্রথমে ৩ জন ও পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। তারপর থেকে খোঁজ চলছিল হারুন ও রোহিতের। অবশেষে খোঁজ করতে করতে দিল্লিতে তাঁদের হদিশ মেলে। সেখানেই তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। 

সিসিটিভি ফুটেজ থেকে মূল অভিযুক্তদের চিহ্নিত করেছিল পুলিশ। কিন্তু কোনওভাবেই নাগালে পাওয়া যাচ্ছিল না তাদের। বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল তাঁরা। অবশেষে গোপন সূত্রে দিল্লিতে হদিশ মেলে তাদের। কেন তাঁরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কী শত্রুতা ছিল ওই প্রমোটারের সঙ্গে সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ অভিযুক্ত ওই প্রোমোটারের কাছে মোটা টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় গুলি করা হয়েছে তাঁকে। উত্তর হাওড়ার পিলখানায় শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন