বনগাঁতে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকার, ঘটনায় শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হল বছর ৮ এর রিমি বালা, পিতা লিটন বালা ও বছর ১৩ এর মাম্পি কর্মকার, পিতা পল্টু কর্মকার । দুজনেই ট্যাংরা উচ্চ বিদ্যালয়ের(Tangra High School) ছাত্রী। স্থানীয় সুত্রে খবর রবিবার দুপুর ২ টো নাগাদ ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের গ্রাম ট্যাংরা এলাকায় একটি পুকুরে জামা কাপড় কাঁচতে গেছিল। মানসী কর্মকার, সেই সময় তার সাথে গেছিল। তার বোন মাম্পি কর্মকার এবং তার মাসির মেয়ে রিমি বালা। জামা কাপড় কাচার সময় প্রথমে রিমি বালা জলে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মাম্পি কর্মকার জলে পড়ে যায়।

সাঁতার না জানায় মানসিক কর্মকার তার দুই বোনকে উদ্ধার করতে না পেরে চেঁচামেচি শুরু করে। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার ৩০ মিনিট পর প্রথমে রিমি বালাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তারপর ঘটনার দেড় ঘন্টা পর মাম্পি কর্মকারকে ওই পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা বনগাঁ মহকুমা হাসপাতালে(Banga Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মানসি কর্মকার জানিয়েছেন, আমি পুকুরে জামা কাপড় কাঁচছিলাম সেই সময় আমার দুই বোন ডাঙ্গায় খেলা করছিল। হঠাৎই মাসির মেয়ে রিমি জলে পড়ে যায় ।তাকে উদ্ধার করতে গিয়ে আমার বোন মাম্পিও জলে পড়ে যায়।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রাম ট্যাংরা এলাকায়। যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান সরূপ বিশ্বাস। তিনি বলেন, ট্যাংরা গ্রাম পঞ্চায়েত(Tangra Gram Panchayet) সব রকম ভাবে এই পরিবারের পাশে থাকবে। যে কোন রকম সহযোগিতার জন্য ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রস্তুত।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে