ডায়মন্ড হারবার জেটি ঘাটে তলিয়ে গিয়েছিল দুই বোন, উদ্ধার হলো দেহ

তপসিয়া পঞ্চাননতলার বাসিন্দা জাকির হোসেন তাঁর ২ শিশু কন্যা এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছিলেন ডায়মন্ড হারবারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ডায়মন্ড হারবার জেটি ঘাটে তলিয়ে গিয়েছিল ২ শিশু কন্যা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটাতে হলদি ও হুগলি নদীর সংযোগস্থল থেকে মৎস্যজীবীরা ওই দুই নাবালিকার দেহ উদ্ধার করেন। এরপর মৎস্যজীবীরা ডায়মন্ড হারবার (DIAMOND HARBOUR) থানায় খবর দেন। পুলিশ এসে দুই নাবালিকার দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়।  

তপসিয়া পঞ্চাননতলার বাসিন্দা জাকির হোসেন তাঁর ২ শিশু কন্যা এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছিলেন ডায়মন্ড হারবারে। রবিবার সন্ধ্যায় কুকড়াহাটি থেকে ভেসেলে করে তাঁরা রওনা দিয়েছিলেন ডায়মন্ডহারবার জেটি ঘাটের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার জেটি ঘাটে ভেসেল পৌঁছালে সেখানেই ঘটে বিপত্তি। ওই ভেসেলটি যেখানে নোঙর করা হয় তার সামনে রাখা ছিল আরেকটি ভেসেল। তার ফলেই ঘটে গিয়েছিল চরম দুর্ঘটনা।

জাকির হোসেন যে ভেসেলে ছিলেন সেখানে যাত্রী সংখ্যা ছিল ১০। জাকিরের ২ মেয়ে আতিফা পারভিন ও সীতারা নাজ ছিল ওই জেটিতেই। তাঁর ভেসেল থেকে নামার সময় বুঝতে পারেনি ভেসেলের মাঝে ফাঁক রয়েছে। দুই নাবালিকা সেখান দিয়ে নামতে গেলে ভেসেলের ফাঁক দিয়ে তারা নদীতে পড়ে যায়। 

রবিবার রাত থেকে তল্লাশি শুরু করেছিল ডায়মন্ড হারবার পুলিশ সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও দুই শিশুকন্যার কোনও হদিশ পাওয়া যায়নি। প্রায় ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার মৎস্যজীবীদের জালে উদ্ধার হয় ওই দুই শিশুকন্যার দেহ। মৎস্যজীবীদের তরফ থেকে ডায়মন্ড হারবার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা নাবালিকার দেহ উদ্ধারের করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ময়নাতদন্তের পর দুই শিশুকন্যার দেহ পরিবারে হাতে তুলে দেওয়া হবে। ডায়মন্ড হারবারে ঘুরতে গিয়ে দুই সন্তানকে হারিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবার ।

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?